আনু মুহাম্মদের পর একই নম্বর থেকে মঈনুল আহসান সাবেরকেও হত্যার হুমকি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ অক্টোবর ২০১৬, ২২:৫২আপডেট : ১৩ অক্টোবর ২০১৬, ২২:৫৩

মঈনুল আহসান সাবের (ফেসবুক থেকে নেওয়া ছবি) তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহম্মদের পর একই মোবাইল নম্বর থেকে হত্যার হুমকি দেওয়া হয়েছে লেখক মঈনুল আহসান সাবেরকেও।

বুধবার রাতে একটি মোবাইল নম্বর (01629-967551) থেকে আনু মুহম্মদকে হত্যার হুমকি দিয়ে ম্যাসেজ পাঠানো হয়। আর বৃহস্পতিবার সন্ধ্যায় একই নম্বর থেকে হত্যার হুমকি দিয়ে ম্যাসেজ পাঠানো হয়েছে লেখক মঈনুল আহসান সাবেরের মোবাইলে।

মঈনুল আহসান সাবের ফেসবুকে দেওয়া স্ট্যাটাস এরপর পরপরই ফেসবুকে স্ট্যাটাট দেন মঈনুল আহসান সাবের। স্ট্যাটাসে তিনি লেখেন, ‘আনু মুহাম্মদকে যে নাম্বার থেকে ক্ষুদে বার্তা পাঠিয়ে হত্যার হুমকি দেওয়া হয়েছে, সেই একই নম্বর থেকে আজ সন্ধ্যায় আমার কাছে বার্তা এসেছে। বার্তায় লেখা আছে Welcome to our new top list. You will be killed today or tomorrow!—ISIS, এখন আইসিসের কাছে এতটা মূল্যবান হয়ে ওঠার কারণ বুঝতে পারছি না।’

এ বিষয়ে মঈনুল আহসান সাবের বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সন্ধ্যা সাড়ে ৭টা থেকে ৮টার মধ্যে আমার মোবাইলে এই ম্যাসেজ আসে। এখন কি করবো তা বুঝতে পারছি না। তবে বিষয়টি পুলিশকে জানানো হবে।’

এ বিষয়ে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিএম ফরমান আলী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা এখনও এ বিষয়ে কোনও অভিযোগ পায়নি। তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেব।’

আনু মুহম্মাদের ফেসবুকে দেওয়া স্ট্যাটাস অন্যদিকে, হত্যার হুমকি পাওয়ার পর বৃহস্পতিবার বিকেলে অধ্যাপক আনু মুহাম্মদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘একটি এয়ারটেল নম্বর থেকে আমার ব্যবহৃত নম্বরে ম্যাসেজ পাঠিয়ে হুমকি দেওয়া হয়েছে। ইংরেজিতে লেখা দুটি বাক্য রয়েছে।’

এ বিষয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা নেবেন কিনা? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমার ইচ্ছা নেই। তবে সবাই যেভাবে চাপ দিচ্ছে তাতে মনে হচ্ছে জিডি করতে হবে।’

তিনি আরও বলেন, ‘আমি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইতোমধ্যে নম্বরটি লিখে একটি স্ট্যাটাস দিয়েছি। জিডি করলে জানাবো।’
আরও পড়ুন: অধ্যাপক আনু মুহাম্মদকে হত্যার হুমকি

/জেইউ/সিএ/এসএনএইচ/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম