সখীপুরের ইউএনও এবং ওসি’কে প্রত্যাহারের আদেশ স্থগিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ অক্টোবর ২০১৬, ১৬:২০আপডেট : ২৬ অক্টোবর ২০১৬, ১৬:২৪

আদালত টাঙ্গাইলের সখীপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহারের আদেশ চার সপ্তাহের জন্য স্থগিত করেছেন চেম্বার আদালত। বুধবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এই আদেশ দেন। তবে সাব্বির শিকদারকে খালাসের আদেশ বহাল আছে।

স্থানীয় সংসদ সদস্যকে নিয়ে ফেসবুকে মন্তব্য করার অভিযোগে সখীপুরের স্কুলছাত্র সাব্বির শিকদারকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দুই বছরের সাজা দেওয়া হয়েছিল। ওই ঘটনায় গত ১৮ অক্টোবর সাব্বিরের শিকদারের সাজা বাতিল করে ইউএনও ও ওসিকে ঢাকা বিভাগ থেকে প্রত্যাহারের নির্দেশ দেন বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আশীষ রঞ্জন দাসের হাইকোর্ট বেঞ্চ। তাদের অন্য জায়গায় বদলির আদেশ দেওয়া হয়। একই সঙ্গে ইউএনও ও ওসি কর্তৃক সাব্বিরকে নির্যাতনের বর্ণনা অভিযোগ হিসেবে গ্রহণ করে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়।

গত ২০ সেপ্টেম্বর সাব্বিরকে মোবাইল কোর্টে কারাদণ্ড দেওয়ার ঘটনায় ওই ইউএনও ও ওসিকে ব্যাখ্যা দিতে তলব করেন হাইকোর্ট। স্থানীয় সংসদ সদস্য সম্পর্কে ফেসবুকে মন্তব্য করায় সাব্বিরকে কারাদণ্ড দেওয়া হয়েছে- এমন একটি খবর গণমাধ্যম মারফতে আইনজীবী খুরশীদ আলম খান আদালতের নজরে আনলে হাইকোর্ট এই আদেশ দেন। 

/ইউআই/এআরএল/

আরও পড়ুন: 

‘আমাকে তারেক জিয়ার মতো বানাতে চাইবেন না’


সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম