রূপগঞ্জে চালককে অচেতন করে তেলবাহী ট্রাক ছিনতাই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ অক্টোবর ২০১৬, ১৬:৫২আপডেট : ২৭ অক্টোবর ২০১৬, ১৬:৫২

ছিনতাই নারায়ণগঞ্জের রূপগঞ্জে ট্রাকচালকসহ তিনজনকে অচেতন করে একটি তেলবাহী ট্রাক ছিনতাই করেছে দুর্বৃত্তরা। তিনজনকে গাউসিয়ার সেজান জুস ফ্যাক্টরির পাশের রাস্তা থেকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার বেলা ৩টার দিকে এ ঘটনা ঘটে। ঢামেক পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া এ তথ্য জানান।

এ ঘটনায় অচেতন হওয়া তিনজন হলেন ট্রাকচালক মো. সিদ্দীক (৪০), হেলপার বিশ্বনাথ (৩৫) ও শ্রমিক মতুর্জা (৩৫)। তাদের বাড়ি বগুড়ার সোনাতলায়।

ট্রাকচালক মো. সিদ্দীকের চাচা আবদুর রহিদ জানান, ১৫ ব্যারেল সরিষার তেলসহ ট্রাকটি (ঢাকা মেট্রো-ট ১৬১১২৭) বুধবার বিকালে জয়পুরহাটের বাটারমোড় থেকে নারায়ণগঞ্জের উদ্দেশে রওনা হয়। তেলবাহী ট্রাকটির সাইনবোর্ডের সাদ্দাম মাকের্টের এসকে এন্টারপ্রাইজে যাওয়ার কথা ছিল। পথে রূপগঞ্জে দুর্বৃত্তরা কৌশলে ট্রাকচালকসহ তিনজনকে অচেতন করে রাস্তার পাশে ফেলে তেলসহ ট্রাকটি ছিনতাই করে।

আরও পড়ুন:

কার তথ্য সঠিক, র‌্যাব না ডিবির?

ওসি বললেন, গুলশানের নিরাপত্তা ‘আইওয়াশ’

/এআইবি/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক