প্রেমিকের ভুয়া পোস্ট, আইসিটি আইনে মামলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ অক্টোবর ২০১৬, ০৩:৫৯আপডেট : ৩০ অক্টোবর ২০১৬, ০৪:০৩

প্রেমিকের ভুয়া পোস্ট, আইসিটি আইনে মামলা প্রেমিকার ফেসবুক আইডি থেকে ভুয়া পোস্ট দিয়ে মানহানি করার অভিযোগে প্রেমিক রাজনের বিরুদ্ধে তথ্য ও প্রযুক্তি আইনে(আইসিটি) মামলা করেছেন এক তরুণী। শনিবার সন্ধ্যায় তেজগাঁও থানায় এ মামলা দায়ের করা হয়। মামলায় অভিযুক্ত প্রেমিক রাজনকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ এবং ওই তরুণীর ফেসবুক পোস্ট থেকে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় ওই তরুণীর ফেসবুক আইডি থেকে দেওয়া একটি পোস্টে বলা হয়, ‘তার (তরুণীর) মা একজন ব্যাংক কর্মকর্তার সঙ্গে গোপন সম্পর্কে লিপ্ত। সেটা জেনে ফেলায় বাসায় তাকে (ওই তরুণীকে) আটকে রাখা হয়েছে। অত্যাচারের পাশাপাশি বিভিন্ন ইনজেকশন পুশ করা হচ্ছে।’ রাজধানীর মহাখালীর একটি বাসার ঠিকানা দিয়ে সেখান থেকে তাকে উদ্ধারের আহ্বান জানানো হয় ওই পোস্টে।
এ ঘটনার পর শনিবার সন্ধ্যায় তেজগাঁও থানায় এসে তরুণী জানান, ফেসবুকে তিনি এই পোস্ট দেননি।   প্রেমিক রাজন তার আইডি থেকে এই ভূয়া পোস্ট দিয়েছেন। সামাজিকভাবে হেয় ও ক্ষতিগ্রস্ত করার জন্য এই পোস্ট দেওয়া হয়েছে। পরে ওই তরুণী নিজে বাদী হয়ে তথ্য ও প্রযুক্তি আইনে প্রেমিক রাজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। তার অভিযোগের পর রাজনকে গ্রেফতার করেছে পুলিশ।
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, ‘ তরুণী নিজেই থানায়  এসে মামলা করেছেন। তিনি অভিযোগ করেন, তার প্রেমিক রাজন এই কাজ করেছে।’ রাজনকে পুলিশ গ্রেফতার করেছে এবং তাকে জিজ্ঞাসাবাদ চলছে বলেও জানান তিনি।

আরজে/ এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম