ব্রিটিশ আমেরিকান টোব্যাকো (বিএটি) কোম্পানি থেকে সরকারের শেয়ার প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ তামাক বিরোধী জোট। রবিবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক অবস্থান কর্মসূচি থেকে এ দাবি জানানো হয়।
সরকারের শেয়ার প্রত্যাহারের দাবি জানিয়ে বক্তারা বলেন, ‘নিরুৎসাহিত তামাকজাত পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ব্রিটিশ আমারিকান টোব্যাকো কোম্পানিতে সরকার ও সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের শেয়ার রয়েছে। আর এতে তামাক কোম্পানিগুলো সহজেই তামাক নিয়ন্ত্রণে নীতি নির্ধারণী সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া বাধাগ্রস্ত বা বিলম্বিত করতে পারে।’
বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেওয়া তথ্য তুলে ধরে বক্তারা বলেন, ‘বাংলাদেশে তামাকজাত দ্রব্যের ব্যবহারের কারণে প্রতিবছর ৫৭ হাজার মানুষ অকাল মৃত্যু এবং ৩ লাখ ৮২ হাজার মানুষ পঙ্গু হয়েছে। এসব বিবেচনায় জনস্বাস্থ্য রক্ষায় বিড়ি-সিগারেটের মত জনস্বাস্থ্যর জন্য ক্ষতিকারক কোনও পণ্যের ব্যবসায় সরকারের অংশীদারিত্ব থাকা উচিত নয়। তামাক নিয়ন্ত্রণের স্বার্থেই সরকারের কোনও প্রতিনিধিরও সিগারেট কোম্পানির পরিচালক পদে থাকাও ঠিক নয়।’
বাংলাদেশ তামাক বিরোধী জোট আয়োজিত এই মানববন্ধনে সংগঠনের বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।
- পরিবারের অভিযোগ ধর্ষণ, ওসিসি বলছে নিপীড়নের আলামত আছে
- চট্টগ্রামে জোড়া খুন: পুলিশের নিখোঁজ আসামিকে গ্রেফতার করলো পিবিআই
/আরএআর/এমও/








