বাড্ডায় চার খুন: তথ্য সহায়তার অভিযোগে যুবক গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ নভেম্বর ২০১৬, ১৯:৫৩আপডেট : ০১ নভেম্বর ২০১৬, ১৯:৫৬

গ্রেফতারের প্রতীকী ছবি বাড্ডার চাঞ্চল্যকর চার খুন মামলার আসামি উজ্জ্বলকে (২০) গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।আওয়ামী লীগ নেতাসহ নিহত চার জনের অবস্থানের তথ্য ঘাতকদের সরবরাহ করেছিল সে।গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার রাতে বাড্ডা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন ডিবির যুগ্ম কমিশনার আবদুল বাতেন।
ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ডিবির  যুগ্ম কমিশনার আবদুল বাতেন বলেন, ‘হত্যার পরিকল্পনা অনুযায়ী ঘটনার দিন স্বেচ্ছাসেবক লীগ নেতা মাহবুবুর রহমান গামার সঙ্গে অবস্থান করে উজ্জ্বল। সেখানে থেকে সে কিলিং মিশনে অংশ নেওয়া সদস্যদের তথ্য সরবরাহ করে। তার কাছ থেকে তথ্য পেয়ে খুনিরা গামাসহ অন্যদের ওপর হামলা চালিয়ে তাদের হত্যা করে। এ ঘটনায় নিহত মাহবুবুর রহমান গামার বাবা মতিউর রহমান বাদী হয়ে অজ্ঞাত ১০/১২ জনকে আসামি করে বাড্ডা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে মামলার তদন্ত করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তদন্তের এক পর্যায়ে উজ্জলের বিষয়ে তথ্য পান গোয়েন্দারা।
গত বছরের ১৩ আগস্ট রাতে বাড্ডার আদর্শনগর পানির পাম্প এলাকায় দুর্বৃত্তদের গুলিতে ঘটনাস্থলেই নিহত হন বাড্ডার ছয় নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি শামসুদ্দিন মোল্লা ও ব্যবসায়ী ফিরোজ আহমেদ মানিক। একই ঘটনায় গুলিতে আহত ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের সহ-সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মাহবুবুর রহমান গামা চিকিৎসাধীন অবস্থায় পরদিন এবং ১০দিন পর ২৩ আগস্ট রাতে মারা যান গ্যারেজ মালিক ও স্থানীয় যুবলীগ নেতা আবদুস সালাম।

ডিবির যুগ্ম কমিশনার আবদুল বাতেন বলেন, ‘গ্রেফতারকৃতদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে হত্যাকাণ্ডে জড়িত মেহেদী, কাওসার, আরিফ, পবন, পুলক ও উজ্জ্বলের সংশ্লিষ্টতার তথ্য পায় ডিবি পুলিশ ।

/জেইউ/ এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম