শাহজালাল বিমানবন্দরে সাড়ে ১৪ কেজি সোনা উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ নভেম্বর ২০১৬, ১০:৫৪আপডেট : ০২ নভেম্বর ২০১৬, ১১:০৮

আটক সোনা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মঙ্গলবার রাতে ও বুধবার সকালে দুদফায় মোট ১৪ কেজি ৬০০ গ্রাম সোনা আটক করা হয়েছে। এরমধ্যে মঙ্গলবার রাত সাড়ে ১০টায় ১৪ কেজি ১০০ গ্রাম, আর বুধবার সকালে আরও ৫০০ গ্রাম সোনা আটক করেছে শুল্ক কর্তৃপক্ষ। ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার আহসানুল কবির বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

কাস্টম হাউসের সূত্র জানায়, সিঙ্গাপুর এয়ারলাইন্স এর ফ্লাইট এসকিউ ৪৪৬ শাহজালাল এয়ারপোর্টে ল্যান্ড করে। এরপর গার্মেন্টস পণ্য হিসেবে সিঙ্গাপুর  থেকে কার্গোতে আসা একটি পণ্যের চালান আটক করেন কাস্টমস কর্মকর্তারা। আর সে চালানের ভেতরে লুকানো ডিটারজেন্ট পাউডারের প্যাকেট থেকে বেরিয়ে আসে স্বর্ণ, যার ওজন  ১৪ কেজি ১০০ গ্রাম।

এছাড়া, বুধবার সকালে মালয়শিয়া ফেরত আজর আলী নামে এক যাত্রীর  জুতার  ভেতর থেকে  উদ্ধার করা হয়েছে  আরও ৫০০ গ্রাম স্বর্ণ।  

আহসানুল কবির বলেন, ‘এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

সিএএইচ/এপিএইচ

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম