১৩ জানুয়ারি থেকে বিশ্ব ইজতেমা শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ নভেম্বর ২০১৬, ১২:৫৬আপডেট : ০৩ নভেম্বর ২০১৬, ১৫:০০

 

বিশ্ব ইজতেমা (ফাইল ছবি) আগামী ১৩ জানুয়ারি থেকে দুই দফায় বিশ্ব ইজতেমা শুরু হতে যাচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

তিনি জানান, ১৩ থেকে ১৫ জানুয়ারি বিশ্ব ইজতেমার প্রথম পর্ব এবং ২০ থেকে ২২ জানুয়ারি দ্বিতীয় পর্ব টঙ্গীর তুরাগ পাড়ে অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ইজতেমা উপলক্ষে আয়োজিত আইন-শৃঙ্খলা বিষয়ক প্রস্তুতি সভা শেষে এ কথা জানান মন্ত্রী। 

সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আজকের সভায় ৫২তম বিশ্ব ইজতেমায় ঢাকার বিভাগীয় কমিশনারকে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি সুষ্ঠুভাবে ইজতেমা অনুষ্ঠানের সব বিষয়ে পর্যবেক্ষণ করে ব্যবস্থা নিবে।’

আসাদুজ্জামান খাঁন কামাল জানান, বিশ্ব ইজতেমায় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ইজতেমায় আগত বিদেশি মেহমানদের অনুকুলে অন এরাইভাল ভিসা ইস্যু সহজ করতে ফোকাল পয়েন্ট নির্ধারণ করা হয়েছে। বিমানবন্দরে বিদেশি মেহমানদের অভ্যর্থনায় এসবি ও তাবলীগ জামাতের প্রতিনিধিদের ব্যবস্থায় একটি ‘অভ্যর্থনা ডেস্ক’ স্থাপন করা হবে।  

ইজতেমা মাঠসহ আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে পুলিশ, সাদা পোশাকের পুলিশ এবং গোয়েন্দা নিযুক্ত করা হবে। ইজতেমা মাঠের সব প্রবেশ পথে ও কৌশলগত স্থানে আর্চওয়ে, ওয়াচ টাওয়ার, সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে। 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গত বছর ১০১টি  দেশ থেকে ভিআইপিরা এসেছেন, এবার আরও বেশি হবে। এবার বিদেশের মন্ত্রিপরিষদের সদস্যরাও থাকবেন। কিছু যুদ্ধ বিধ্বস্ত দেশের মেহমান আসবেন। ওইসব দেশের কর্তৃপক্ষ আগতদের তালিকা পাঠাবে। সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। পুলিশের নেতৃত্বে একটি কন্ট্রোলরুম থাকবে ইজতেমা মাঠে। 

ইজতেমার সময় যানজট নিয়ন্ত্রণের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঢাকা ও গাজীপুরে বিশেষ ব্যবস্থা করা হবে। ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্স সব সময় প্রস্তুত থাকবে। বিআরটিসিসহ বাস ও ট্রেন প্রস্তুত থাকবে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ইজতেমায় যোগ দেওয়ার জন্য। 

দুই দফায় অনুষ্ঠিত ইজতেমা টেলিভিশনে সম্প্রচার করা হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। 

/এসএমএ/বিটি/

 

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম