জুরাইনে আগুনে দগ্ধ আরও দুজনের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ নভেম্বর ২০১৬, ১৩:৩০আপডেট : ০৩ নভেম্বর ২০১৬, ১৩:৩০

আগুন
রাজধানীর জুরাইনে গ্যাসের আগুনে দগ্ধ আরও দুইজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় স্বামী-স্ত্রীর মৃত্যু হয়।

নিহতরা হলেন আবুল কালাম আজাদ (৪০) ও তার স্ত্রী জেসমিন আক্তার (৩৮)। এর আগে গত ২৮ অক্টোবর মারায় যায় ওই দম্পতির ছেলে রনি (১০)।  

বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক পুলিশ ফাঁড়ির এসআই  বাচ্চু মিয়া। তিনি জানান, বৃহস্পতিবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জেসমিন। এরপর বেলা সাড়ে ১১টার দিকে তার স্বামী আজাদের মৃত্যু হয়।

গত ২২ অক্টোবর  জুরাইনের বউবাজার মদিনা মসজিদের পাশে একটি টিনশেড বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। গ্যাস লাইনে লিকেজ থাকায় ঘরের মধ্যে আজাদ সিগারেট ধরাতেই আগুন ধরে যায়। এতে চারজন দগ্ধ হন। গুরুতর আহত অবস্থায় তাদের সবাইকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

এ সংক্রান্ত আগের নিউজ-

রাজধানীর জুরাইনে গ্যাসের আগুনে দগ্ধ একই পরিবারের ৪ জন 

/আইবি/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম