দ্বিতীয়বারের মতো এক্সিম ব্যাংক-অন্যদিন হুমায়ূন আহমেদ সাহিত্য পুরস্কার ঘোষণা করা হলো। এবছর কথাসাহিত্যিক হাসান আজিজুল হক এবং নবীন সাহিত্যিক হিসেবে স্বকৃত নোমানকে মনোনীত করা হয়েছে।
প্রথমবার এই পুরস্কার পান কথাসাহিত্যিক শওকত আলী ও নবীন সাহিত্যিক সাদিয়া মাহজাবীন ইমাম।
সংবাদ সম্মেলনে অন্যদিনের সম্পাদক ও প্রকাশ মাজহারুল ইসলাম এবং এক্সিম ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট সঞ্জীব চ্যাটার্জি উপস্থিত ছিলেন। আরও ছিলেন বিচারকরা।
পুরস্কার হিসেবে হাসান আজিজুল হককে পাঁচ লাখ এবং নোমানকে এক লাখ টাকা দেওয়া হবে। এছাড়া দুজনকেই ক্রেস্ট ও সনদ ও উত্তরীয় প্রদান করা হবে।
আগামী ১২ নভেম্বর বিকাল সাড়ে ৩টায় বাংলা একাডেমীর আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।
/এফএএন/








