নিখোঁজের ৪ দিন পর সিএ ফার্ম কর্মকর্তার লাশ উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ নভেম্বর ২০১৬, ১৯:১৬আপডেট : ০৪ নভেম্বর ২০১৬, ১৯:১৯



মোখলেসুর রহমান রাজধানী থেকে নিখোঁজের ৪দিন পর কাওরান বাজারের একটি সিএ ফার্মের কম্পিউটার অপারেটর কাম হিসাব রক্ষক লাশ মানিকগঞ্জ থেকে উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম মো. মোখলেসুর রহমান (৩১)।
শুক্রবার সকালে তার লাশ উদ্ধার করা হয়। এর আগে গত ১ নভেম্বর সকালে শেরেবাংলা নগর থানার তালতলার বাসা থেকে অফিসের উদ্দেশে বের হয়ে তিনি নিখোঁজ হয়েছিলেন। পুলিশ ও নিহতের পরিবার বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন। নিহতের লাশের ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
নিহতের মামা শ্বশুর মোহাম্মদ জহির বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গত ১ নভেম্বর সকালে মোখলেসুর অফিসের উদ্দেশে বাসা থেকে বের হয়। কিন্তু দুপুর পৌনে ১ টার দিকে অফিস থেকে তার স্ত্রী আমেনা বেগম হাসিকে ফোন দিয়ে জানায় সে অফিসে আসেনি। তার দু’টি নম্বরে রিং হলেও তিনি রিসিভ করছেন না। এরপর হাসিও মোখলেসকে ফোন দেয়, কিন্তু তার ফোন রিং হলেও কেউ রিসিভ করেনি। বিষয়টি হাসি সবাইকে জানায়, এরপর আমরাও খোঁজ করি। শেরেবাংলা নগর থানায় গিয়ে বিয়ষটি জানাই। পুলিশ আমাদের আরও খোঁজ করে তারপর থানায় যেতে বলেন। আমরা সন্ধ্যা পর্যন্ত তাকে সম্ভাব্য সব জায়গায় খোঁজ করি। কিন্তু কোথায়ও পাচ্ছিলাম না। এরপর ফের শেরেবাংলা থানায় যাই। থানায় গিয়ে মোখলেসুরের শ্যালক এমামুল ইসলাম একটি সাধারণ ডায়েরি (জিডি) করে। এ সময় আমরাও উপস্থিত ছিলাম।’
তিনি বলেন, ‘ঘটনার দিন মোখলেসের দুটি নম্বরের একটি বিকাল তিনটা ও অন্যটি সন্ধ্যা ৬ টা পর্যন্ত খোলা ছিল। কিন্তু পুলিশ কিছুই করতে পারলো না, তারা আমাদেরই খুঁজতে বলল। তারা সঙ্গে সঙ্গে ব্যবস্থা গ্রহণ করলে এমন নাও হতে পারত। আজকে মানিকগঞ্জ সদর থানা পুলিশ বালিয়াঝুড়ি এলাকার একটি ঝোপ থেকে তার লাশ উদ্ধার করে।’
জহির বলেন, ‘শেরেবাংলা নগর থানার পশ্চিম কাফরুলে ১৪৩/২-এ এর বাসায় স্ত্রী আমেনা বেগম হাসিকে নিয়ে থাকতেন মোখলেসুর। আমরাও ওই একই বাড়িতে থাকি। তার স্ত্রী বেড়াতে গ্রামের বাড়ি জামালপুরে যাওয়ায় ঘটনার দিন সকালে আমাদের বাসা থেকেই খাবার নিয়ে অফিসের উদ্দেশে বের হয়েছিলেন।’ তিনি বলেন, ‘আজ আমরা খবর পেয়ে মানিকগঞ্জে যাই। প্রথমে গিয়ে তার লাশ চিন্তে পারিনি। তবে তার পকেটে থাকা মানিব্যাগ ও মোবাইল দেখে তার লাশ শনাক্ত করি। বর্তমানে লাশটি মানিকগঞ্জ সদর হাসপাতালে রাখা হয়েছে।’
নিহত মোখলেসুর রহমান কাওরান বাজারের আর্টিসান সিএ ফার্মের কম্পিউটার অপারেটর ছিলেন। গত প্রায় দশবছর ধরে ওই ফার্মে তিনি হিসাব রক্ষক ও কম্পিউটার অপারেটর হিসেবে কাজ করছেন। আট বছর আগে পারিবারিকভাবেই একই এলাকার হাসির সঙ্গে তার বিয়ে হয়। তবে তাদের সংসারে কোনও সন্তান নেই বলেও জানান তিনি।
এই মুহূর্তে তারা কাউকে সন্দেহ করছেন না বলে জানান জহির।
এদিকে, ১ নভেম্বর শেরেবাংলা নগর থানায় নিহত মোখলেসুরের শ্যালক এমামুল ইসলাম এই ঘটনায় যে জিডি করেন তার নম্বর ৭০। এ বিষয়ে তারা র‌্যাব-২ এ একটি লিখিত অভিযোগ করেন।
শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিজি বিশ্বাস এ বিষয়ে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নিখোঁজের পরপরই আমরা তদন্ত শুরু করেছি। আমরা কেউ বসে নেই। এখনও তদন্ত করছি। তবে প্রকৃত কারণ এখনও জানা যায়নি।’
এই ঘটনায় কোনও মামলা হবে কিনা? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যেহেতু লাশটি মানিকগঞ্জে উদ্ধার হয়েছে, নিয়ম অনুযায় তারাই মামলা করবে। তারপরও আমরা তদন্ত করে দেখছি।’
/এআরআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম