গ্রাম পুলিশের চাকরি বেতন স্কেলে অন্তর্ভুক্তির দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ নভেম্বর ২০১৬, ১৩:৪৫আপডেট : ০৯ নভেম্বর ২০১৬, ১৩:৪৫

জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়নের মানববন্ধন

চাকরি বেতন স্কেলে অন্তর্ভুক্ত করাসহ ৬দফা দাবি বাস্তবায়নের জন্য মানববন্ধন করেছেন বাংলাদেশ গ্রাম পুলিশের সদস্যরা।

বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়নের ব্যানারে এ মানববন্ধন করেন তারা।

মানববন্ধনে বক্তারা বলেন, আমরা সবসময় জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে আসছি। কিন্তু তার প্রতিদান আমরা কখনও পাই নাই। সব পেশার কাজের মূল্যায়ন হয়, কিন্তু আমাদের কাজের মূল্যায়ন হয় না। আমরা আমাদের কাজের মূল্যায়ন চাই। আমাদের ন্যায্য মূল্য চাই।

তারা বলেন,গত ৯ এপ্রিল ২০১৬ গ্রাম পুলিশের মহাসম্মেলনে মন্ত্রীদের দেওয়া আশ্বাসের বাস্তবায়ন চাই।

এ সময়  ছয় দফা বাস্তবায়নেরও দাবি করা হয়।  তাদের ছয়দফা হলো- চাকুরি বেতন স্কেলে অন্তর্ভুক্ত করা, চাকুরি শেষে বেতনের সমপরিমাণ টাকা ৫০ মাসের গ্র্যাচুয়িটি হিসেবে প্রদান, গ্রাম পুলিশ বিধিমালা সংশোধন করা, কল্যাণ তহবিল হঠন করা, প্রশিক্ষণের ব্যবস্থা এবং রেশনের ব্যবস্থা করা।

আগামী দুই মাসের মধ্যে দাবি না মানলে ২০১৭ সালের ২৯ জানুয়ারি অর্থ মন্ত্রণালয়ের সামনে অবস্থান ধর্মঘটসহ কঠোর আন্দোলনের হুমকি দেন বক্তারা।

বাংলাদেশ গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়নের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাসের সভাপতিত্বে এ মানববন্ধনে বাংলাদেশ উন্নয়ন সাংবাদিক ফোরামের সভাপতি আলী নিয়ামত, বাসদের কেন্দ্রীয় নেতা রাজেকুজ্জামান রতন, জাতীয় শ্রমিক জোটের সাধারণ সম্পাদক নাইমুল ইসলাম জুয়েলসহ আরও অনেকে বক্তব্য রাখেন।

আরএআর/  এপিএইচ

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম