মাইক্রোবাসে উঠে ছিনতাইয়ের শিকার সাংবাদিক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ নভেম্বর ২০১৬, ১৫:৩২আপডেট : ০৯ নভেম্বর ২০১৬, ১৫:৫০

প্রকাশ রঞ্জন বিশ্বাস ভাড়ায় চালিত মাইক্রোবাসে উঠে ছিনতাইয়ের শিকার হয়েছেন অনলাইন নিউজপেপার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম- এর ‍জ্যেষ্ঠ প্রতিবেদক অ্যাডভোকেট প্রকাশ রঞ্জন বিশ্বাস। তার কাছ থেকে বিকাশের মাধ্যমে ২০ হাজার টাকা ও ব্যবহৃত দুটি মোবাইল ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। ছিনতাইকারীদের মারধরে আহত প্রকাশ রঞ্জন বিশ্বাস ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। বুধবার সকালে এ ঘটনা ঘটে।

তিনি জানান, সকালে যাত্রাবাড়ির কাজলা বাসস্ট্যান্ডে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন তিনি। এ সময় সেখানে দাঁড়িয়ে থাকা একটি সাদা মাইক্রোবাসে ওঠেন। মাইক্রোবাসে যাত্রীবেশে আরও পাঁচজন লোক ছিল। তিনি মাইক্রোবাসে ওঠার পর তার চোখ, মুখ, হাত, পা বেঁধে ফেলা হয়। এরপর হাতুড়ি দিয়ে পিটিয়ে টাকা দাবি করা হয়। পরে তার কাছ থেকে বিকাশের মাধ্যমে ২০ হাজার টাকা নিয়ে এবং তার ব্যবহৃত মোবাইল রেখে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি মাদ্রাসার পাশে তাকে ফেলে দেয়। পরে বেলা সোয়া ১২টার দিকে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান।  

ঢামেক পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া জানান, বেলা সোয়া ১২টার দিকে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়।

/এআরআর/এআইবি/বিটি/  

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম