বুলু, শিমুল, পাপিয়াসহ ২২ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

আদালত প্রতিবেদক
১৩ নভেম্বর ২০১৬, ১৪:০৮আপডেট : ১৩ নভেম্বর ২০১৬, ১৫:৫২

বরকতউল্লাহ বুলু, শিমুল বিশ্বাস ও সৈয়দা আশরাফি পাপিয়া

পল্টন থানায় বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় বরকতউল্লাহ বুলু, শামসুর রহমান শিমুল বিশ্বাস,  সৈয়দা আশরাফি পাপিয়াসহ ২২ জনকে গ্রেফতারের জন্য পরোয়ানা জারি করেছে আদালত।

রবিবার ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ ট্রাইব্যুনালের (১ নম্বর বিশেষ ট্রাইবুনাল) বিচারক মো. কামরুল হোসেন মোল্লা মামলাটির অভিযোগপত্র আমলে নিয়ে এ পরোয়ানা জারির আদেশ দেন।

পরোয়ানা জারির এ তথ্য বাংলা ট্রিবিউনকে জানান,  ট্রাইব্যুনালটির  রাষ্ট্রপক্ষের অতিরিক্ত কৌঁসুলি তাপস কুমার পাল।

তিনি জানান, আসামিদের গ্রেফতারের বিষয়ে অবহিত করতে পুলিশকে আগামী বছরের ২৭ জানুয়ারি প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন বিচারক।

এ মামলায়  কারাগারে থাকা বিএনপি নেতা হাবিব-উন-নবী খান সোহেলের পক্ষে জামিন আবেদন করা হয়। শুনানি শেষে তা নাকচ করেন বিচারক।

এ মামলায় জামিনে থাকা সৈয়দা আশরাফি পাপিয়া, রাসেল আবেদীন এদিন আদালতে অনুপস্থিত থাকায় তাদের বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

জামিনে থাকা আমানুল্লাহ আমান, রাজীব আহসান, জয়নুল আবেদীনসহ ৫ জন এ ট্রাইব্যুনাল থেকে আগের শর্তে আবারও জামিন নেন।

এ ছাড়া এম কে আনোয়ার ও শওকত মাহমুদ অসুস্থতার কারণ দেখিয়ে সময় চাইলে সে আবেদন মঞ্জুর করা হয়।

মামলায় বলা হয় , গত বছরের ১৩ ফেব্রুয়ারি ২০ দলীয় ঐক্যজোটের ডাকা হরতাল অবরোধ চলাকালে পল্টন মডেল থানা এলাকার শান্তিনগর চামেলীবাগ চৌরাস্তায় অবস্থিত টুইন টাওয়ারের সামনে একটি পিকআপ ভ্যানের চালক রফিকুল ইসলামকে হত্যাচেষ্টা এবং মারাত্মক অস্ত্রশস্ত্র নিয়ে দাঙ্গার সৃষ্টি করে গাড়িটিতে আগুন ধরিয়ে দেন আসামিরা।

এ ঘটনায় পল্টন থানার এসআই মমিনুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

একই থানার এসআই রফিকুল ইসলাম গত বছরের ৩০ এপ্রিল ৩০ জনকে অভিযুক্ত করে অভিযোগ পত্র জমা দেন আদালতে।

/এসআইটি/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম