মারধরে কামরাঙ্গীর চরে রিকশাচালকের মৃত্যুর অভিযোগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ নভেম্বর ২০১৬, ১০:১৯আপডেট : ১৪ নভেম্বর ২০১৬, ১০:২৮

কামরাঙ্গীর চর

রাজধানীর কামরাঙ্গীর চরে মারধর করে এক রিকশাচালকের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। তার নাম নবী হোসেন (৩২)। ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাচ্চু মিয়া একথা জানিয়েছে।

নবীর বন্ধু ইকবাল জানান, রিকাশার দেনা-পাওনার টাকা নিয়ে স্থানীয় নুরুজ্জামানের সঙ্গে রবিবার রাতে কথা কাটাকাটি হয় নবীর। এক পর্যায়ে নুরুজ্জামান তাকে কিল ঘুষি মারে। এতে গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে সোমবার সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নবীর লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন এসআই বাচ্চু।   

নবী হোসেনের বাড়ি সুনামগঞ্জের জামালগঞ্জে। সে কামরাঙ্গীরচরের মোমিনবাগে থাকতো।

/এআইবি/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম