সিলেটে আজ (মঙ্গলবার) সকালে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। আবহাওয়াবিদ এম ডি আব্দুর রহমান বাসসকে এ তথ্য জানিয়েছেন।
আবহাওয়া অফিস জানায়, আজ (মঙ্গলবার) সকাল ৮টা ১০মিনিট ৩৬ সেকেন্ডে এ ভূমিকম্প অনুভূত হয়।
রিখটার স্কেলে ৪.৬ মাত্রার ভূমিকম্পের উৎপত্তিস্থলও সিলেটে।
সিলেট ও এর আশপাশের এলাকায় কয়েক সেকেন্ড স্থায়ী এ ভূমিকম্পে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এসময় অনেককে ঘর থেকে বের হয়ে আসতে দেখা যায় । তবে কোথায়ও কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
সূত্র: বাসস
এপিএইচ/
আরও পড়ুন: হাসপাতাল থেকে এক সাঁওতালকে নিয়ে গেছে পুলিশ








