মনসা আর চাঁদ সওদাগরের কাহিনীর মঞ্চায়ন দিয়ে শুরু হলো ঢাকা লিট ফেস্টের দ্বিতীয় দিন । চণ্ডীভক্ত চাঁদ সওদাগরের কাছ থেকে পূজা আদায়ে মনসার নিরলস চেষ্টা আর মনসার বরে লখিন্দরের জন্ম নিয়ে বেশ উপভোগ্য সময় পার করলেন হলভর্তি দর্শক।
উৎসবের দ্বিতীয় দিন বাংলা একাডেমীর নতুন ভবনের নিচ তলায় মেইন স্টেজে পদ্মপুরাণের অসাধারণ মঞ্চস্থকরণের পুরো কৃতিত্ব কুষ্টিয়া থেকে আসা চঞ্চল ফকিরের দল।
/এনএ/








