ঢাকা লিট ফেস্ট-২০১৬

নগরে নারীর স্বর আধুনিক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ নভেম্বর ২০১৬, ১৮:২৬আপডেট : ১৯ নভেম্বর ২০১৬, ০৪:৩২

 

নগরে নারীর আলোচকরা

নগরের আর্থ-সামাজিক-সাংস্কৃতিক বিকাশকে বাদ দিয়ে নগরে নারীর স্বর, নারীর আইডেনটিটি এমনকি নারীর অস্তিত্বকে বোঝা সম্ভব নয়। আবার ‘নারী’ ‘নারীত্ব’ ইত্যাদির আদর্শ ও ধারণা কিভাবে নির্মিত হয়, নগরের সমাজিক প্রতিষ্ঠানগুলো তাতে কি ভূমিকা রাখে সে প্রশ্নও জরুরি। এসব নিয়ে আজ নগর নারী ও নারীত্ব নিয়ে আলাপ করেছেন বক্তারা।

ঢাকা লিটফেস্টের দ্বিতীয় দিনের আলোচনায় সাংবাদিক উদিসা ইসলামের সঞ্চালনায় অংশ নেন নাসিমা আনিস, সংগীতা বন্দ্যোপাধ্যায়, পাপড়ি রহমান ও সাদিয়া মাহজাবীন ইমাম।

শুরুতে উদিসা ইসলাম বলেন, ‘ইতিহাসগতভাবে নগর একটি পুঁজি ঘন ব্যবস্থা। শিল্প ও প্রযুক্তি বিকাশের সঙ্গে সঙ্গে নির্মিত হয়েছে আধুনিক নগরে ভিত্তি। আমরা যে যুগে বসবাস করছি সেই বৈজ্ঞানিক যুগ ও শ্রম-শিল্পযুগের নতুন জীবন ধারার প্রধান কেন্দ্র হচ্ছে মহানগর। নগরে নারীর পরিচয় বা আইডেনটিটি কি? বেশ্যা? গৃহিনী? কর্মজীবী? নাকি সৃষ্টিশীল? নগর মাপে আধুনিকতার ছাটে, নগরভাবে আধুনিকতার পদ্ধতিতে। তাই সেই ঘটনারই রটনা হয়, যা আধুনিক। নগরে বিকিরণ করে সেই নারীরাই যারা আধুনিক।’

সাদিয়া মাহজাবিন ইমাম বলেন, ‘সবাই নিজস্ব চিন্তা সৃজনের মধ্য দিয়েই নিজের পরিচয় নির্মাণ করেছেন। সে সময় সঞ্চালক বলেন, নারীত্ব বিশাল ক্যানভাস, আমরা আজকের আলোচনায় আপাতত চিহ্নিত করব আধুনিক নারীর স্বরকে।’

এরপর বক্তা নাসিম আনিস বলেন, ‘সময়-সমাজ-সংস্কৃতির ধারাবাহিকতায় নারী ও নারীত্বের সংজ্ঞা প্রতিনিয়ত পাচ্ছে নতুন নতুন রুপ। যার প্রভাব প্রতিনিয়ত অবলোকন হচ্ছে জীবনের প্রারম্ভিক পরিস্থিতিগুলোর মধ্য দিয়ে। আর প্রতিনিয়ত সমাজ-সংস্কৃতির আবহে অবগাহন করা প্রেরিত জীবন ভাবধারা ব্যক্তিপর্যায়ে প্রভাব রাখছে গ্রামীণ নারী থেকে শহরে নারীর জীবনে।’
সংগীতা বন্দোপাধ্যায় দীর্ঘক্ষণ আলাপ করেন তার কাজ চিন্তা-চেতনা নিয়ে। লেখকের সত্তার সাথে নারী লেখকের মেলবন্ধন কিভাবে ঘটান সে আলোচনা করেন তিনি। নাসিমা আনিস তার কাজের থেকে হিজড়া জনগোষ্ঠী নিয়ে তার লেখা উপন্যাস নিয়ে আলাপ করেন। নারীর নারীত্ব কনসেপ্ট কীভাবে ভাঙছে তা নিয়ে সকলেই প্রাণবন্ত আলাপ করেন।

সঙ্গীতা জবাব দেন, নগরে একজন নারী হিসেবে নিজকে কীভাবে আবিস্কার করেন? একজন নারী সত্ত্বা এবং এক জন লেখকক সত্ত্বার মধ্য মেলবন্ধনটা কেমন?

অনুষ্ঠানে পাপড়ি রহমান ছিলেন  প্রাণবন্ত। তার সৃষ্টিকর্মে তিনি যে নগরকে দেখতে পান কিংবা যে নগরকে দেখাতে চান সে সম্পর্কে কথা বলেন এই কথাসাহিত্যিক।

সব মিলিয়ে শুধু নগর না, গ্রামের নারীদের কথাও উঠে এসেছে আলোচনায়।
সংগীতা বন্দোপাধ্যায় বলেন, ‘আসলে নারীকে আলাদা করে দেখাটা কঠিন। সব জায়গায় নারীর সংগ্রাম একই।’

/এফএএন/

সম্পর্কিত
পাঠকপ্রিয়তার শীর্ষে যেসব লেখক
মেলার বাইরে বই কেনেন না অর্ধেকের বেশি পাঠক
বব ডিলানের নোবেল প্রাপ্তির পক্ষে সমর্থক বেশি
সর্বশেষ খবর
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান