৮ সাংবাদিক পেলেন পোল্ট্রি মিডিয়া অ্যাওয়ার্ড-২০১৬

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ নভেম্বর ২০১৬, ১৬:২৩আপডেট : ২৩ নভেম্বর ২০১৬, ১৬:৩৫

 

 

পোল্ট্রি মিডিয়া অ্যাওয়ার্ড-২০১৬ অনুষ্ঠানের পুরস্কারজয়ী ও অতিথিরা পোল্ট্রি খাত নিয়ে সংবাদ পরিবেশন করে দেশের এ খাতের  উন্নতিতে অবদান রাখায় ৮ জন সাংবাদিক পেলেন পোল্ট্রি মিডিয়া অ্যাওয়ার্ড-২০১৬। বুধবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে এই পুরস্কার বিতরণ করা হয়।

বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল (বিপিআইসিসি) প্রথমবারের মতো এ পুরস্কার দেয়। প্রকল্প ব্যবস্থাপনায় ছিল ওয়াচডগ বাংলাদেশ। মোট ৪টি ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়।

‘সংবাদপত্র’ ক্যাটাগরিতে প্রথম পুরস্কার পান দৈনিক নয়াদিগন্তের সিনিয়র রিপোর্টার জিয়াউল হক মিজান। দ্বিতীয় হন দৈনিক ভোরের কাগজের সিনিয়র রিপোর্টার টুটুল রহমান, তৃতীয় হন ডেইলি স্টারের টাঙ্গাইল প্রতিনিধি মির্জা শাকিল। ‘ঢাকার বাইরে থেকে প্রকাশিত সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদন’ ক্যাটাগরিতে একমাত্র পুরস্কার পেয়েছেন চট্টগ্রাম থেকে প্রকাশিত দৈনিক সুপ্রভাত বাংলাদেশ-এর প্রধান প্রতিবেদক ভূঁইয়া নজরুল।

‘টিভি ও রেডিও’ ক্যাটাগরিতে প্রথম পুরস্কার পেয়েছেন গাজী টিভির অনুষ্ঠান বিভাগের নির্বাহী প্রযোজক ড. এম বায়েজিদ মোড়ল। দ্বিতীয় হয়েছেন আরটিভির স্টাফ রিপোর্টার মাইদুর রহমান রুবেল ও তৃতীয় হয়েছেন এনটিভির সিনিয়র করেসপন্ডেন্ট মাকসুদুল হাসান।

বার্তা-সংস্থা/অন-লাইন ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন বাংলানিউজ২৪.কম-এর স্টাফ করেসপন্ডেন্ট রহমত উল্যাহ।

প্রথম পুরস্কার বিজয়ীকে প্রাইজমানি হিসেবে ৫০ হাজার টাকা, দ্বিতীয় বিজয়ীকে ৪০ হাজার টাকা ও তৃতীয় পুরস্কার বিজয়ীকে ৩০ হাজার টাকা দেওয়া হয়। এছাড়া প্রত্যেক বিজয়ীকে ক্রেস্ট ও সার্টিফিকেট দেওয়া করা হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল (বিপিআইসিসি)-এর প্রেসিডেন্ট মসিউর রহমান।

আয়োজকরা জানান, স্বাস্থ্য ও পুষ্টি নিয়ে জনগোষ্ঠীর একটা বড় অংশের সচেতনতার অভাব আছে। পুষ্টিকর খাবার, নিরাপদ খাদ্য প্রভৃতি বিষয়েও আমাদের অনেকেই কম জানেন। এছাড়া ডিম ও মুরগির মাংস সম্পর্কে পুরনো ধ্যান-ধারণা এবং নেতিবাচক প্রচারণা আছে। যা দূর করতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। পুষ্টিকর খাদ্য ডিম ও মুরগির মাংস নিয়ে ইতিবাচক প্রচারের জন্য তথ্য মন্ত্রণালয়ের সহযোগিতা চান আয়োজকরা।

প্রতিবছর নভেম্বর মাসে পোল্ট্রি মিডিয়া অ্যাওয়ার্ড আয়োজনের ঘোষণা দেওয়ার পাশাপাশি তারা জানান, দেশের জেলা শহরে সাংবাদিকদের জন্য পোল্ট্রি বিষয়ক মিডিয়া কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে। শিগগিরই সাংবাদিকদের জন্য ফেলোশিপ ঘোষণা করা হবে।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম, একুশে টেলিভিশি-এর এডিটর-ইন-চিফ মনজুরুল আহসান বুলবুল, দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান প্রফেসর মো. মফিজুর রহমান ও যমুনা টেলিভিশন-এর বিজনেস এডিটর সাজ্জাদ আলম খান তপু।

/আরএআর/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম