ভ্রাম্যমাণ আদালতকে গ্রাহ্য না করায়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ নভেম্বর ২০১৬, ২২:১১আপডেট : ২৩ নভেম্বর ২০১৬, ২২:১৭

 

রাজউক রাজধানীর ধানমণ্ডি আবাসিক এলাকার ২৭ নম্বর সড়কের ১৮-এ নম্বর প্লটে আবাসিক ভবনের ছয় তলার ওপর নকশা বহির্ভূতভাবে নির্মিত ডিফাম হাসপাতালের নার্সদের থাকার কয়েকটি রুম, ক্যাফেটোরিয়া ও নামাজের স্থান সরিয়ে নিতে কয়েক দিন সময় দিয়েছিল রাজউকের ভ্রাম্যমাণ আদালত।

কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ এই নির্দেশনা গ্রাহ্য করেনি। বুধবার রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাসির উদ্দিনের নেতৃত্বে একই স্থানে হানা দেয় ভ্রাম্যমাণ আদালত। আগের নির্দেশ প্রতিপালিত না হওয়ায় আদালত হাসপাতাল কর্তৃপক্ষকে দুই লাখ টাকা জরিমানা করে এবং আগামী সাত দিনের মধ্যে অননুমোদিত স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশ দেয়।
একই আদালত একই সড়কের ১১ নম্বর প্লটের আবাসিক ভবনে বাণিজ্যিকভাবে পরিচালিত ক্যামব্রিজ বিজনেস অ্যান্ড ল’ একাডেমিকে আগামী তিন দিনের মধ্যে সরিয়ে নেওয়ার নির্দেশ দেয়। এছাড়া পাঁচ নম্বর সড়কে অবৈধভাবে পরিচালিত একটি ভাতের দোকান ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
রাজউকের জোন-৩ এর অধীনে মিরপুরের সেনপাড়া পর্বতা এলাকার রোকেয়া সরণীতে আরেকটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার অলিউর রহমান। এ সময় ১৫০-এ নম্বর প্লটের ভবনের বেজমেন্টে (ভূতলে) অবৈধভাবে অক্সিজেন প্ল্যান্ট স্থাপনের দায়ে ‘আল হেলাল হাসপাতাল কর্তৃপক্ষকে এক লাখ টাকা জরিমানা এবং সাত দিনের মধ্যে অবৈধ স্থাপনা অপসারণের নির্দেশ দেয় ভ্রাম্যমাণ আদালত। এছাড়া ভবনের কার পার্কিংয়ের স্থানকে বাণিজ্যিকভাবে ব্যবহার করায় ১৬টি ফার্নিচারের শোরুম ও তিনটি দোকান এবং আটটি র‌্যাম্প (গাড়ি ওঠা-নামার ঢালু সিড়ি)উচ্ছেদ করে ভ্রাম্যমাণ আদালত।

রাজউকের এই উচ্ছেদ কার্যক্রমে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ অন্যান্য সেবাদানকারী সংস্থা সহায়তা প্রদান করে।

ওএফ /এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম