পলিথিনের ব্যবহার বন্ধে মানববন্ধনে পরিবেশবাদী দুই সংগঠন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ নভেম্বর ২০১৬, ১৪:১৮আপডেট : ২৬ নভেম্বর ২০১৬, ১৪:১৮

অবৈধ পলিথিন ব্যাগ ও টিস্যু ব্যাগ উৎপাদন, মজুদ, বাজারজাতকরণ ও ব্যবহার বন্ধে ৫ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও বাংলাদেশ পরিবেশবান্ধব সংগঠন (বিইওসি)। শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক মানববন্ধন থেকে তারা এ দাবি জানায়।

প্রেসক্লাবে আয়োজিত মানববন্ধন মানববন্ধনে বক্তারা বলেন, ‘২০০২ সালে পলিথিন উৎপাদন, বিপণন ও ব্যবহার নিষিদ্ধ করে সরকার। সেই অনুযায়ী আইনও প্রণয়ন করা হয়। কিন্তু আইনটি সঠিকভাবে কার্যকর না হওয়ায় দেশে ক্রমাগত পলিথিনের ব্যবহার বেড়েই চলেছে।’

পলিথিনবিরোধী কার্যক্রমে কর্মরত গণমাধ্যম কর্মীদের ওপর হামলার প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন, ‘কিছুদিন আগে অবৈধ পলিথিন কারখানা নিয়ে রিপোর্ট করতে গেলে গণমাধ্যম কর্মীদের ওপর হামলা করা হয়। এ ব্যাপারে সরকার অপরাধীদের আইনের আওতায় আনতে ব্যর্থ হয়েছে অথবা ইচ্ছা করে এড়িয়ে গেছে।’

এসময় অবৈধ পলিথিন ও টিস্যু ব্যাগ উৎপাদন, মজুদ, বাজারজাতকরণ ও ব্যবহার বন্ধে ৫ দফা দাবি জানায় তারা। তাদের দাবির মধ্যে রয়েছে, নিষিদ্ধকরণ আইনের দ্রুত কার্যকর ও বাস্তবায়ন এবং অবৈধ পলিথিন কারখানা মালিকদের শাস্তির আওতায় আনা। পলিথিনের কাঁচামাল অপব্যবহার রোধে কঠোর পদক্ষেপ, পলিথিনের বিকল্প পরিবেশবান্ধব চটের ব্যাগসহ অন্যান্য ব্যাগের ব্যবহার বৃদ্ধি ইত্যাদি।

মানববন্ধনে বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) যুগ্ম সম্পাদক স্থপতি ইকবাল হাবিবের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন- কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ, পলিথিন প্রতিরোধ কমিটির সমন্বয়ক আলমগীর কবির, বাংলাদেশ পরিবেশবান্ধব সংগঠন (বিইওসি) সভাপতি হাজী সাইদুর রহমান রানা, আব্দুল মতিন, কাজী মোজাহিদ, জাবেদ জাহান প্রমুখ।

/আরএআর/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক