ডিআরইউ নির্বাচনে ভোটগ্রহণ চলছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ নভেম্বর ২০১৬, ১১:৪০আপডেট : ৩০ নভেম্বর ২০১৬, ১১:৪৩

ডিআরইউ নির্বাচনে ভোটগ্রহণ চলছে

উৎসব মুখর পরিবেশে মধ্য দিয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নির্বাচসে ভোটগ্রহণ চলছে। বুধবার সেগুনবাগিচায় ডিআরইউ কর্যালয়ে সকাল ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। চলবে বিকাল ৫টা পর্যন্ত।

এবারের নির্বাচনে ভোটার সংখ্যা ১৩৩৯ জন। ২১টি পদে ৪০ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটগ্রহণ শেষে আজই ফলাফল ঘোষণা করা হবে। 

নির্বাচনকে কেন্দ্র করে সকাল থেকেই ডিআরইউ প্রাঙ্গণ উৎসব মুখর হয়ে ওঠেছে। ভোটকেন্দ্রের প্রবেশ পথে সারিবদ্ধভাবে দঁড়িয়ে ভোট চাইছেন প্রার্থী ও তাদের  সমর্থকরা। 

এবারের নির্বাচনে পাঁচ সদস্যের নির্বাচন কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন সমকাল পত্রিকার সম্পাদক গোলাম সারওয়ার। কমিশনের অন্য সদস্যরা হলেন, নিউজ টুডে সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি মনজুরুল আহসান বুলবুল, বাংলাদেশ প্রতিদিনের যুগ্ম-সম্পাদক আবু তাহের এবং সাংবাদিক নেতা এম এ আজিজ।

২১ পদের মধ্যে প্রতিদ্বন্দ্বী না থাকায় একক প্রার্থী হিসেবে অর্থ সম্পাদক মানিক মুনতাসির, ক্রীড়া সম্পাদক মুজিবর রহমান ও কল্যাণ সম্পাদক পদে আজাদ হোসেন সুমন নির্বাচিত হয়েছেন। 

ডিআরইউর এবারের নির্বাচনে সভাপতি পদে মোস্তাক আহমেদ, সাখাওয়াত হোসেন বাদশা এবং মাহমুদুর রহমান খোকন প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

 /আরএআর/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম