শামীম ওসমানের শাড়ি পেলেন আইভী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ ডিসেম্বর ২০১৬, ২২:৩৬আপডেট : ১০ ডিসেম্বর ২০১৬, ১০:৫৪

এই শাড়ি আইভীকে উপহার পাঠাচ্ছেন শামীম ওসমান

সংসদ সদস্য হওয়ায় সরাসরি আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভীর পক্ষে প্রচারণায় নামতে পারছেন না শামীম ওসমান। তবে আইভীর পক্ষে তার যে পূর্ণ সমর্থন রয়েছে, সে  কথা সংবাদ সম্মেলনে জানালেন তিনি। নারায়ণগঞ্জের ড্রেস হাউস ‘রঙ’ থেকে অর্ডার দিয়ে নৌকা প্রতীক ছাপের দুটো শাড়ি বানিয়েছেন তিনি আইভীর জন্য। শাড়ি দুটো মঞ্চে মেলে ধরে সাংবাদিকদের দেখিয়ে বলেন, এ শাড়ি দুটো এরই মধ্যে তিনি আইভীকে উপহার পাঠিয়ে দিয়েছেন। তবে উপহারের পাশাপাশি আইভীকে শাস্তি দেওয়ার কথাও বলেছেন তিনি। আর সেই শাস্তি অন্য কিছু নয়- আইসক্রিম। তিনি আইভীর কাছ থেকে আইসক্রিম খাবেন। কারণ, তিনি আইসক্রিম খেতে পছন্দ করেন।

শুক্রবার বিকালে নারায়ণগঞ্জের খান সাহেব ওসমান আলী জাতীয় ক্রিকেট স্টেডিয়ামসংলগ্ন নাসিম ওসমান মেমোরিয়াল পার্কে এক  সংবাদ সম্মেলনে  এসব কথা বলেছেন শামীম ওসমান।

আইভীর জন্য বানানো শাড়ি দেখছেন শামীম ওসমান

শাড়ি উপহার দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি তো প্রচারে নামতে পারব না। তাই আমার বোনের জন্য নৌকা প্রতীকের দুটি শাড়ি বানিয়ে দিয়েছি নারায়ণগঞ্জের বিখ্যাত ‘রঙ’ থেকে। আমার বোন এটি পরে প্রচারণা করলে তার মনে পড়বে, তার বড় ভাই শামীম ওসমান তার সঙ্গে আছে।’

শামীম ওসমান আরও বলেন, ‘আইভীকে আমি একটি শাস্তি দেবো। আপনাদের সবাইকে নিয়ে আমাদের নেত্রীর সামনে গিয়ে আইভীকে সেই শাস্তি দেবো। ওকে আমি ফাইন করব আইসক্রিম। কারণ, আমি আইসক্রিম খেতে পছন্দ করি, আই লাভ আইসক্রিম। আমাদের মাঝে সামান্য মনোমালিন্য থাকতে পারে, তবে দলের প্রয়োজনে আমাদের কোনও ভুল বোঝাবুঝি নেই।’

এপিএইচ/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম