চট্টগ্রামে ২৮ লাখ টাকার ফেনসিডিলসহ ৪ ব্যবসায়ী আটক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ ডিসেম্বর ২০১৬, ১৭:৪৪আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৬, ১৭:৪৯

আটক করা ফেনসিডিলসহ চার ব্যবসায়ী
চট্টগ্রাম জেলার সীতাকুণ্ডে ২৮ লাখ টাকা মূল্যের ফেনসিডিলসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৭। মঙ্গলবার রাত সাড়ে তিনটায় একটি কাভার্ডভ্যান ও একটি প্রাইভেটকার থেকে এসব ফেনসিডিল আটক করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন,মোতাহার হোসেন (৩০),রবিউল হাসান (১৯), খোকন মিয়া(৩৫) ও  জাকির হোসেন (৩৫)।

র‌্যাব সদর দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের মাধ্যমে র‌্যাব-৭ জানতে পারে ১৪ ডিসেম্বর রাতে কুমিল্লা থেকে কাভার্ডভ্যান ও প্রাইভেটকারে ফেনসিডিলের একটি বড় চালান চট্টগ্রামের দিকে আসছে।এরপর রাত সাড়ে তিনটায় র‌্যাবের একটি  দল চট্টগ্রাম জেলার সীতাকুণ্ডের বড় দারোগার হাট এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায়।এসময় একটি কাভার্ডভ্যান ও একটি টয়োটা প্রিমিও প্রাইভেটকারকে র‌্যাব সদস্যরা থামানোর সংকেত দিলে তা অমান্য করে দ্রুত পালানোর চেষ্টা করে।

আটককৃত কাভার্ডভ্যান ও প্রাইভেটকার পরবর্তীতে র‌্যাব সদস্যরা ধাওয়া করে ওই কাভার্ডভ্যান ও প্রাইভেটকারটি আটক করে। কাভার্ডভ্যানের নম্বর ঢাকা- মেট্রো ট-১৮-৮৩৭১ ও প্রাইভেটকারটি ঢাকা মেট্রো গ-২৯-৩৫৩৫। এ সময়ে প্রাইভেটকারে কুমিল্লার  মোতাহের হোসেন ও  রবিউল হাসান এবং কাভার্ডভ্যানে থাকা  জাকির হোসেন ও খোকন মিয়াকে আটক করা হয়।

র‌্যাব সদস্যরা জানান,পরবর্তীতে আটক গাড়ি দুটি তল্লাশি করে তিন হাজার পাঁচশ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ২৮লাখ টাকা।আটককৃত মাদক ও মাদকব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরজে/এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম