আইজিসিএসই পরীক্ষায় বিশ্বসেরা সারওয়াকে সম্মাননা দিলো বিআইএসইএস

অহিদুল ইসলাম, সৌদি আরব
১৭ ডিসেম্বর ২০১৬, ১৮:০৮আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৬, ১৮:১০

সারওয়া আল-সাইয়িদের হাতে সম্মাননা তুলে দিচ্ছেন ডা. আবুল বাশার মো. নূরুজ্জামান ইন্টারন্যাশনাল জেনারেল সার্টিফিকেট অব সেকেন্ডারি এডুকেশন (আইজিসিএসই) পরীক্ষায় ইংরেজি বিষয়ে পূর্ণ নম্বর পেয়ে বিশ্বে প্রথম হওয়ায় সারওয়া আল-সাইয়িদকে সম্মাননা দিয়েছে সৌদি আরবের রিয়াদে অবস্থিত বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি শাখা (বিআইএসইএস)। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) বাংলাদেশের মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সারওয়া’র হাতে এই সম্মাননা তুলে দেন বিআইএসইএস’র পর্ষদ চেয়ারম্যান ডা. আবুল বাশার মো. নূরুজ্জামান।
বিআইএসইএস কর্তৃপক্ষ জানিয়েছে, ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের অধীনে চলতি বছরের মে-জুন মাসে আইজিসিএসই পরীক্ষা অনুষ্ঠিত হয়। সারওয়া’ই প্রথম বাংলাদেশি শিক্ষার্থী হিসেবে এই পরীক্ষায় সারাবিশ্বের মধ্যে প্রথম স্থান অধিকার করার কৃতিত্ব দেখিয়েছে।
বিআইএসইএস’র বিজয় দিবসের অনুষ্ঠানে গার্লস শাখার গ্রেড-১০-এর শিক্ষার্থী সারওয়া আল-সাইয়িদকে বিশেস সম্মাননা দেন মো. নুরুজ্জামান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দূতাবাসের ইকোনমিক কাউন্সেলর ড. মো. আবুল হাসান। অনুষ্ঠানে বিআইএসইএস’র অন্যান্য পর্ষদ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
ওই দিন সকালে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বিআইএসইএস-এ শুরু হয় মহান বিজয় দিবসের অনুষ্ঠান। এতে রাষ্ট্রপতির বাণী পাঠ করেন বিআইএসইএস শিক্ষক ফারজানা আলম এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করেন সামিয়া হোসেন।
অনুষ্ঠানে বিআইএসইএস শিক্ষার্থীদের মধে মহান মুক্তিযুদ্ধের বিভিন্ন পর্যায়ের ইতিহাস এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংগ্রাম ও কর্মময় জীবন তুলে ধরা হয়। বিআইএসইএস পর্ষদ চেয়ারম্যান ডা. আবুল বাশার মো. নূরুজ্জামান তার বক্তব্যে বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে জানতে হবে, দেশপ্রেমে উজ্জীবিত হয়ে বাংলাদেশের ভাবমূর্তি রক্ষায় নিজেদের অবস্থানে থেকে শিক্ষা অর্জন ও বাস্তব প্রয়োগে সচেতন থাকতে হবে। তিনি বলেন, ‘আন্তর্জাতিক বলয়ে অবস্থান করে ভিন্ন ভাষাভাষীদের কাছে নিজের দেশের ভাবমূর্তি রক্ষায় আমাদের সচেতন হয়ে কাজ করতে হবে।’
অনুষ্ঠানে একজন পর্ষদ কর্মকর্তা বিআইএসইএস শিক্ষার্থীদের জন্য একটি অডিটোরিয়াম তৈরি করে দেওয়ার অনুরোধ জানান প্রধান অতিথির কাছে। প্রত্যুত্তরে প্রধান অতিথি সৌদি আরবের ৯টি বাংলাদেশি স্কুলের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরাদ্দকৃত অর্থের কথা উল্লেখ করে বলেন, এসব স্কুলগুলোর উন্নয়নের সময় অডিটোরিয়াম তৈরির বিষয়টি বিবেচনায় থাকবে।
বিজয় দিবস অনুষ্ঠানে শিক্ষার্থীরা থিম সং, সমবেত নৃত্য, কবিতা আবৃত্তি, সমবেত সংগীত, একক সংগীত ও ফ্যাশন শো’তে অংশ নেয়।

 

/টিআর/

সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
যুক্তরাজ্যে যুগান্তকারী রায়, দেশে বসেই ক্ষতিপূরণ পাচ্ছেন ভারতীয় কর্মী
ব্রিটিশ-বাংলাদেশি শিক্ষকের বিরুদ্ধে ১৩ ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ, ব্যাপক চাঞ্চল্য
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম