প্রার্থীদের সহযোগিতায় শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে: সিইসি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ ডিসেম্বর ২০১৬, ১৭:১৭আপডেট : ২২ ডিসেম্বর ২০১৬, ১৭:১৮

প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দিন আহমেদ প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাদের সমর্থকদের সহযোগিতায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘কোনও ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।’ বৃহস্পতিবার নাসিক নির্বাচন শেষে শেরে বাংলানগরস্থ  ইসি সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সিইসি বলেন, ‘নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে প্রতিবারই আমরা একই ধরনের পদক্ষেপ নেই। এবারও তা নেওয়া হয়েছে। তবে এবার নির্বাচনি এলাকাটা ছোট ছিল, প্রার্থী ও তাদের সমর্থকদেরও সহযোগিতা পেয়েছি। সব পক্ষের সহযোগিতা পেলে নির্বাচন শান্তিপূর্ণ হয়।’  তিনি বলেন, নির্বাচনে কেউ অশান্তি সৃষ্টি না করলে অশান্তি সৃষ্টির কোনও কারণ নেই। ’ এ সময় তিনি বলেন, ‘নির্বাচন নিয়ে কোনও প্রার্থী বা দল থেকে কোনও অভিযোগ ওঠেনি।’

আওয়ামী লীগ ও বিএনপির দুই মেয়র প্রার্থীর নির্বাচনি ফল মেনে নেওয়ার আগাম ঘোষণা প্রসঙ্গে সিইসি বলেন,  ‘প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও জনগণ যদি রায় মেনে নেয়, তাহলে বিশৃঙ্খলার কোনও সুযোগ থাকে না। আশা করব, দেশের পরবর্তী নির্বাচনগুলোতেও সবাই এভাবেই রায় মেনে নেবে।’

ব্রিফিংকালে ইসি আবদুল মোবারক, আবু হাফিজ, বি. জে. (অব.) জাবেদ আলী,  ইসি সচিব এম আব্দুল্লাহ প্রমুখ।

/ইএইচএস/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম