সুনিশ্চিত জয়ের পথে আইভী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ ডিসেম্বর ২০১৬, ২৩:১৬আপডেট : ২২ ডিসেম্বর ২০১৬, ২৩:৫১

ভোট দেওয়ার পর সেলিনা হায়াৎ আইভী নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে (নাসিক) সুনিশ্চিত জয়ের পথে রয়েছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী। এই নির্বাচনে মোট ১৭৪টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। রিটার্নিং অফিসারের অস্থায়ী কার্যালয় থেকে রিটার্নিং অফিসার নুরুজ্জামান তালুকদারের দেওয়া তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ১৬৪টি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। এই কেন্দ্রগুলোতে আইভী পেয়েছেন ১ লাখ ৬৩ হাজার ৭৩৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন পেয়েছেন ৮৯ হাজার ৭৬০ ভোট।
আর মাত্র ১০টি কেন্দ্রের ফলাফল আসা বাকি রয়েছে। ওই ১০টি কেন্দ্রের সবগুলোতে সাখাওয়াত হোসেন বিজয়ী হলেও মোট ভোটে এগিয়েই থাকবেন আইভী। ফলে তার জয় সুনিশ্চিত। এখন কেবল বাকি আনুষ্ঠানিক ঘোষণার।
এতে করে আইভী নাসিক নির্বাচনে দ্বিতীয়বারের মতো নারায়ণগঞ্জের মেয়র নির্বাচিত হবেন। ২০১১ সালে প্রথম নাসিক নির্বাচনেও জয়ী হয়েছিলেন আইভী। তবে এবারই প্রথম সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়েছে দলীয় প্রতীকে। ফলে নারায়ণগঞ্জের প্রথম দলীয় মেয়রও নির্বাচিত হতে যাচ্ছেন আইভী।

এর আগে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। ভোট শেষে বিকাল ৫টা থেকে শহরের নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেড মিলনায়তনে রিটার্নিং অফিসারের অস্থায়ী কার্যালয়ে শুরু হয় ভোট গণনা ও ফলাফল ঘোষণা কার্যক্রম।
উল্লেখ্য, ২৭টি ওয়ার্ড নিয়ে গঠিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৭৪ হাজার ৯৩১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৩৯ হাজার ৬৬২ জন ও নারী ভোটার ২ লাখ ৩৫ হাজার ২৬৯ জন।

/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম