গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক সৌমিত্র কুমার দাসের মুক্তির দাবিতে মানববন্ধন করেছে সংগঠনটি। শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন এবং সমাবেশ করা হয়।
সমাবেশে বক্তারা বলেন, ‘গত ৩ বছরে দ্রব্যমূল্য, গ্যাস, বিদ্যুৎ, গাড়ি ভাড়া, বাড়ি ভাড়া বহুগুন বৃদ্ধি পেয়েছে। সব কিছুর দাম বৃদ্ধি পেলেও তার সঙ্গে সমন্বয় করে শ্রমিকের মজুরি বৃদ্ধি না করাই শ্রমিক অসন্তোষের কারণ এড়িয়ে সরকার ও মালিক পক্ষ দমন-পীড়নের পথ অবলম্বন করেছে। একদিকে শ্রমিকদের কাজে যোগদানের আহ্বান জানানো হচ্ছে। অপরদিকে মালিকরা বেআইনি প্রক্রিয়ায় কারখানা বন্ধের নোটিশ ঝুলিয়ে দিচ্ছে। শ্রমিকদের ছাঁটাই এবং তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করছে। শ্রমিক প্রতিনিধিদের আলোচনার নাম করে ডেকে নিয়ে গ্রেফতার করা হচ্ছে। যা শ্রমিক অসন্তোষ আরও বাড়িয়ে দিতে পারে।’
বক্তারা অবিলম্বে সৌমিত্র কুমার দাসসহ সব শ্রমিক নেতাদের মুক্তি, মিথ্যা মামলা দমন নির্যাতন বন্ধ করে কারখানা খুলে দিয়ে মজুরি পুনঃনির্ধারণ ও শ্রমিকদের সঙ্গে আলোচনা সাপেক্ষে শ্রমিক অসন্তোষ নিরসনের আহ্বান জানান।
আয়োজক সংগঠনের সভাপতি আহসান হাবিব বুলবুলের সভাপতিত্বে সমাবেশে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সভাপতি জাহেদুল হক মিলু, সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ, শ্রমিক নেতা আব্দুর রাজ্জাক, জুলফিকার আলীসহ অন্যরা বক্তব্য রাখেন।
- ইটভাটার কার্যক্রম বন্ধে রাজধানীতে নাগরিক সমাবেশ
- নাসিক নির্বাচন নিয়ে বিচারবিভাগীয় তদন্তের দাবি বিএনপির
/আরএআর/এমও/








