রাজধানীর বিভিন্ন জায়গা থেকে তিনটি লাশ উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ ডিসেম্বর ২০১৬, ১২:৪৫আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৬, ১২:৪৫

লাশ উদ্ধার রাজধানীর বিভিন্ন জায়গা থেকে তিন ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারের পর ময়না তদন্ত করতে লাশ ঢাকা মেডিক্যাল কলেজ (ডিএমসি) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

মঙ্গলবার সকালে লাশগুলো ডিএমসি মর্গে পাঠানো হয়।

জানা গেছে, রাজধানীর উত্তরখানে এক বেকারির ভ্যান চালক আব্দুল আওয়াল সুজনকে (৪৮) গলায় মাফলার পেচিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

উত্তর খান থানার এসআই তরিকুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘রাত পৌনে একটার দিকে সুজনের লাশ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছিল। সে একটি বেকারির ভ্যান চাকল, রাতে টাকা কালেকশন করে বাসায় ফিরছিলো। তার দুটি সন্তান রয়েছে। তার গ্রামের বাড়ি কুমিল্লার মুরাদনগরে। ঢাকায় তিনি ৫৬৫/১ উত্তর খান মধ্যপাড়ায় শ্বশুড়বাড়িতে থাকতেন। এ ঘটনায় একটি মামলা হয়েছে।

এছাড়া তুরাগ থানাধীন নলভোগ খালপার এলাকায় অজ্ঞাত (২২) ব্যক্তির লাশ উদ্ধার করে ঢামেক মর্গে পাঠানো হয়েছে।

তুরাগ থানার এসআই আবু রায়হান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সোমবার সন্ধ্যায় নলভোগ এলাকায় তার গলাকাটা অবস্থায় লাশ পড়ে থাকতে দেখা যায়। তবে তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।’

অন্যদিকে, উত্তর কাফরুলে ছয় তলা ছাদ থেকে  পরে  জুয়েল (৪০) নামের এক জনের মৃত্যু হয়েছে। তার পরিবারের দাবি তিনি মানসিক রোগী ছিলেন। গত এক সপ্তাহ ধরে তিনি মানসিক বিপর্যস্ত ছিলেন। আজ ভোর পাঁচটার দিকে ছাদ থেকে লাফিয়ে পরে। পরে তাকে উদ্ধার করে ঢামেকে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় বেলা ১০টার দিকে মৃত্যু হয়।’

/এআরআর/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম