মাওলানা আব্দুল খালেকের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ ডিসেম্বর ২০১৬, ১৪:৪৮আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৬, ১৪:৪৮

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের মামলায় সাতক্ষীরা জেলা জামায়াতের আমির ও সাবেক সংসদ সদস্য মাওলানা আব্দুল খালেক মণ্ডলের বিরুদ্ধে ২৩ ফেব্রুয়ারি আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

মঙ্গলবার বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বাধীন দুই বিচারপতির ট্রাইব্যুনাল অভিযোগ দাখিলের এই দিন নির্ধারণ করেন। আদালতে প্রসিকিউটর ছিলেন জেয়াদ আল মালুম ও রেজিয়া সুলতানা চমন। আর খালেক মণ্ডলের পক্ষে ছিলেন আইনজীবী মুজাহিদুল ইসলাম শাহীন।

১৯৭১ সালে শিমুলবাড়িয়া গ্রামের রুস্তম আলিসহ পাঁচজনকে হত্যার দায়ে ২০০৯ সালের ২ জুলাই তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলা করেন রুস্তম আলীর ছেলে নজরুল ইসলাম গাজী।

আদেশের বিষয়ে প্রসিকিউটর রেজিয়া সুলতানা সাংবাদিকদের বলেন, ‘আজ তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার দিন নির্ধারণ ছিল। তবে সময় আবেদন করার পরিপ্রেক্ষিতে আগামী ২৩ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।’

২০১৫ সালের ২৫ আগস্ট আবদুল খালেক মণ্ডলকে মানবতাবিরোধী অপরাধ মামলায় গ্রেফতার দেখানো হয়।

/ইউআই/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম