ড্যাফোডিলের শিক্ষার্থী হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ ডিসেম্বর ২০১৬, ১৩:০৪আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৬, ১৩:০৭


গ্রেফতার ড্যাফোডিল ইউনিভার্সিটির শিক্ষার্থী কফিল বাড়ৈ হত্যাকাণ্ডের মূল আসামি নাজমুল হককে গ্রেফতার করছে পুলিশ। সিলেটের শাহপরান থানার মুরাদনগর এলাকা থেকে বুধবার মধ্যরাতে তাকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ।এসময় নাজমুল হকের কাছ থেকে হত্যায় ব্যবহৃত হাতুড়ি, নিহতের ল্যাপটপ, মোবাইল ফোন ও দু’টি সিম উদ্ধার করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিসি (মিডিয়া) মাসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি নাজমুল জানিয়েছে, কফিল বাড়ৈ তার পূর্বপরিচিত ছিল। পরিবার থেকে টাকা আদায়ের উদ্দেশে কফিলকে অপহরণ করা হয়।অপহরণের পর তাকে বারিধারার জে ব্লকের তিন নম্বর সড়কের একটি নির্মাণাধীন বাড়িতে আটকে রাখে। এক পর্যাযে হাতুড়ি দিয়ে কফিলের মাথায় আঘাত করলে তিনি পড়ে যান। পরে আরও কয়েকটি আঘাত করে মৃত্যু নিশ্চিত করা হয়। পরবর্তীতে কফিলের পরনে থাকা বেল্টের সঙ্গে বালু ভর্তি বস্তা বেঁধে সেপটিক ট্যাংকে ফেলে দেওয়া হয়।
গত ১৯ ডিসেম্বর সেপটিক ট্যাংকে থেকে লাশ উদ্ধার করে ভাটারা থানা পুলিশ। ২০ ডিসেম্বর বিকেলে নিহতের বাবা ভরত চন্দ্র বাড়ৈ এসে কফিলের লাশ শনাক্ত করেন।
ভাটারা থানার ওসি নুরুল মুক্তাকিম জানান, ‘কফিল ভাটারা কালি মন্দির এলাকার একটি মেসে থেকে পড়াশুনা করতেন। কোনও খোঁজ না পেয়ে তার বাবা গত ১৮ ডিসেম্বর ভাটারা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।’

আরজে/এপিএইচ/
আরও পড়ুন: দিনের বেলা ‘ক্রিকেটার’ সন্ধ্যা হলেই ‘হাইজ্যাকার’

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম