বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সিনিয়র স্টাফ নার্স পদে ফল প্রকাশ করা হয়েছে।
আজ শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা ৩০ পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে এই লিখিত পরীক্ষা।
হাসপাতাল সূত্রে জানা যায়, সুষ্ঠুভাবে পরীক্ষা শেষ হওয়ার ৬ ঘণ্টা পর বিকাল সাড়ে ৫টায় ফল প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড এবং ওয়েব সাইটে (www.bsmmu.edu.bd) লগইন করে ফল জানা যাবে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, এবারের লিখিত পরীক্ষায় ৬ হাজার ৪০১ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৫৯ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন প্রায় ৮০০ জন। অচিরেই তাদেরকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে নিয়োগ দেওয়া হবে বলেও জানা গেছে বিশ্ববিদ্যালয়সূত্রে।
জেএ/এএআর/








