ডিসিসি মার্কেটে আগুনের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জানুয়ারি ২০১৭, ১৮:১৯আপডেট : ০৩ জানুয়ারি ২০১৭, ১৮:৫৪

আগুন লেগে ধ্বংসস্তূপে পরিণত ডিসিসি মার্কেট গুলশানের ডিসিসি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ফায়ার সার্ভিস পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মহাপরিচালক বি. জে. আলী আহমদ খান বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘আমরা ঘটনা তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছি। কাল বুধবার থেকে তারা কাজ শুরু করবেন’।
১৫/১৬ ঘণ্টা পরও আগুন নিয়ন্ত্রণে না আসার বিষয়ে তিনি বলেন, ‘একটি মার্কেট ধসে পড়েছে, সেখানে ঠিকভাবে পানি দেওয়া যাচ্ছে না। অপর মার্কেটে প্রচুর প্লাস্টিক, ফেব্রিকস ও কসমেটিকস পণ্য রয়েছে। তাই আগুন ছড়িয়ে পড়ছে।’
প্রসঙ্গত, সোমবার রাত আড়াইটায় গুলশানের ডিএনসিসি মার্কেটে  এই আগুনের সূত্রপাত হয়।  আগুন নিয়ন্ত্রণ আনতে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট কাজ করে। তবে হতাহতের কোনও খবর এখনও পাওয়া যায়নি।
এআরআর  /এপিএইচ/
আরও পড়ুন:  

ডিসিসি মার্কেটে কান্না

সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম