বিনা বিচারে আটক ২ জনকে কেন জামিন নয়: হাইকোর্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জানুয়ারি ২০১৭, ১১:৫৯আপডেট : ০৫ জানুয়ারি ২০১৭, ১১:৫৯

হাইকোর্ট প্রায় দেড়যুগ ধরে বিনা বিচারে আটক থাকা দুই ব্যক্তিকে নথিসহ আদালতে হাজিরের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার দুপুরে বিচারপতি ওবায়দুল হাসান ও কৃষ্ণা দেবনাথের নেতৃত্বে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।
আদালত বিনা বিচারে আটক থাকা দুজনের মামলার নথিসহ আগামী ১৯ জানুয়ারি আদালতে হাজির করার নির্দেশ দেন। এছাড়া, কেন তাদের জামিন দেওয়া হবে না, এ বিষয়েও রুল জারি করেছেন আদালত।
বিনা বিচারে আটক থাকা দুজন বর্তমানে কিশোরগঞ্জ কারাগারে রয়েছেন। তারা হলেন, ১৫ বছর ধরে আটক থাকা ছাবেদ আলী ও ১৭ বছর ধরে আটক শফিকুল ইসলাম স্বপন। তারা দুজনেই বর্তমানে মানসিক ভারসাম্যহীন।
সুপ্রিম কোর্টের আইনজীবী কুমার দেবুল দে বিষয়টি বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন। তিনি জানান, গত ১২ ডিসেম্বর একটি বেসরকারি টেলিভিশনে প্রচারিত এক প্রতিবেদন আদালতের নজরে আনা হলে আদালত রুলসহ এ নির্দেশনা জারি করে।

/ইউআই/এমও/এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম