ফটোসাংবাদিক জিয়াকে গাড়িচাপার ঘটনায় অভিনেতা কল্যাণ কোরাইয়া গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জানুয়ারি ২০১৭, ২২:০৬আপডেট : ১০ জানুয়ারি ২০১৭, ২৩:৩১

অভিনেতা কল্যাণ কোড়াইয়া সড়ক দুর্ঘটনায় প্রথম আলোর প্রধান ফটোসাংবাদিক জিয়া ইসলাম আহতের ঘটনায় অভিনেতা কল্যাণ কোরাইয়াকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে কলাবাগান থানা পুলিশ তাকে গ্রেফতার করে । তার বিরুদ্ধে থানায় মামলা হয়েছে (মামলা নম্বর- ৬)।

মামলার বিষয়টি কলাবাগান থানার ওসি মোহাম্মদ ইয়াসির আরাফাত নিশ্চিত করেছেন।

তিনি জানান, কল্যাণকে কলাবাগান থানায় গ্রেফতার করা হয়েছে। প্রথম আলোর নিরাপত্তা ব্যবস্থাপক মেজর (অব) সাজ্জাদুল কবীর মামলা দায়ের করেন।  জিয়া ইসলামকে গা‌ড়ি দি‌য়ে ধাক্কা দেওয়ার অ‌ভি‌যোগ আনা হ‌য়ে‌ছে কল্যাণ কোরাইয়ার বিরু‌দ্ধে। 

মঙ্গলবার  বিকেলে কল্যাণ কোরাইয়া মোবাইলে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমার গাড়ি পান্থপথে নয় বিজয় সরনীতে দুর্ঘটনার শিকার হয়েছিল। আপনাদের কাছেই প্রথম পান্থপথের কথা শুনলাম।’

এর আগে সোমবার রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর পান্থপথে বসুন্ধরা সিটির উল্টো দিকের রাস্তায় গাড়ি চাপায় গুরুতর আহত হন জিয়া।

বর্তমানে তিনি অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অপারেশনের পর তাকে ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন জিয়ার সহকর্মী, প্রথম আলোর আরেক ফটোসাংবাদিক সুদীপ্ত সালাম। 

আরজে/ এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম