রাজধানীর দারুসসালামে দুই সন্তানকে হত্যা করে স্ত্রীর আত্মহত্যার ঘটনায় প্রোরচণার অভিযোগ স্বামী মো. শামীমের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।মামলা নম্বর ১১। বুধবার দুপুরে দারুসসালাম থানায় এ মামলা করেন আত্মহত্যাকারী আনিকা আক্তারের মা নাদিরা বেগম।
দারুসসালাম থানার পরিদর্শক (তদন্ত) ফারুকুল ইসলাম বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।
মঙ্গলবার বিকেলে রাজধানীর দারুসসালাম থানার ছোট দিয়াবাড়ির ২৯/১ নম্বর একটি টিনসেড বাসার পৃথক একটি কক্ষ থেকে মা আনিকা আক্তার (২৫) ও তার দুই সন্তান শামীমা (৫) ও আব্দুল্লাহর (২) লাশ উদ্ধার করে পুলিশ। শিশুদের লাশ গলাকাটা অবস্থায় বিছানায় শোয়ানো ছিলে। আর আনিকাকে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় উদ্ধার করা হয়।
জানা গেছে, মঙ্গলবার সকালে স্বামী মো. শামীমকে আগের দিনের ভাত গরম করে ও ডিমভাজি দিয়ে তাকে খেতে দেয় স্ত্রী আনিকা। এ সময় স্ত্রীর সঙ্গে শামীমের ঝগড়া হয়। স্ত্রীকে প্রথম বাজে কথা বলে। এরপর স্ত্রীর মাকে উদ্দেশ্য করে বকা দিয়ে এক গ্লাস পানি খেয়ে বাসা থেকে বের হয়ে যায়। এ সময় তার স্ত্রী দরজার সামনেই দাড়ানো ছিল। এরপর শামীম স্যালুনে কিছুক্ষণ কাজ করার পর সোহরাওয়র্দীতে আওয়ামী লীগের সমাবেশে চলে যায়।
/এআরআর/এসএনএইচ/








