ডিসেম্বর মাসের সেরা প্রতিবেদক লাবু, আকবর, আজিজ ও তৌহিদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জানুয়ারি ২০১৭, ১৭:৫৮আপডেট : ১২ জানুয়ারি ২০১৭, ১৮:০২

ডিসেম্বর মাসের সেরা চার প্রতিবেদক লাবু, আকবর, আজিজ ও তৌহিদ বাংলা ট্রিবিউনে তথ্যসমৃদ্ধ ও বস্তুনিষ্ঠ প্রতিবেদনের জন্য ২০১৬ সালের ডিসেম্বর মাসের চার ক্যাটাগরিতে সেরা চার প্রতিবেদকের নাম ঘোষণা করা হয়েছে। এই চার জন প্রতিবেদক হলেন- সিনিয়র প্রতিবেদক নুরুজ্জামান লাবু, নিজস্ব প্রতিবেদক চৌধুরী আকবর হোসেন, কক্সবাজার প্রতিনিধি আব্দুল আজিজ ও যশোর প্রতিনিধি তৌহিদ জামান।
বাংলা ট্রিবিউনের ভারপ্রাপ্ত সম্পাদক জুলফিকার রাসেল তিন ক্যাটাগরিতে সেরা চার প্রতিবেদকের নাম ঘোষণা করেন। ভালো কাজের আনুষ্ঠানিক স্বীকৃতি হিসেবে প্রতি মাসে এ ধরনের পুরস্কার দিয়ে থাকে বাংলা ট্রিবিউন।

২৩ নভেম্বর প্রকাশিত যেভাবে নেদারল্যান্ডস রাষ্ট্রদূতের ব্যাগ চুরি করলো রুবেল শিরোনামের প্রতিবেদনের জন্য সর্বাধিক পঠিত ক্যাটাগরিতে মাসের সেরা প্রতিবেদক মনোনিত হন নুরুজ্জামান লাবু। বাংলা ট্রিবিউনে ১২ ডিসেম্বর প্রকাশিত সাঁওতালদের ঘরবাড়িতে প্রথম আগুন দিয়েছিল পুলিশ! (ভিডিও) শিরোনামের সংবাদের জন্য সেরা প্রতিবেদক হয়েছেন চৌধুরী আকবর হোসেন। 

৭ ডিসেম্বর প্রকাশিত গড়ে উঠছে রোহিঙ্গাদের নতুন বসতি শিরোনামের সংবাদের জন্য সেরা প্রতিবেদক মনোনিত হয়েছেন কক্সবাজার প্রতিনিধি আবদুল আজিজ। 

২৩ ডিসেম্বর প্রকাশিত  ‘সবুজ দেখতে কারাগারে গমের চারা লাগিয়েছিলেন শেখ মুজিব’ শিরোনামের সংবাদের জন্য সেরা প্রতিবেদক  মনোনিত হন যশোর প্রতিনিধি তৌহিদ জামান। 

 /সিএ / এপিএইচ/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম