'ভুলে ভরা পাঠ্যবই, সঠিক পড়তে যাবো কই'

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জানুয়ারি ২০১৭, ১২:২০আপডেট : ১৪ জানুয়ারি ২০১৭, ১২:২৩

'ভুলে ভরা পাঠ্যবই, সঠিক পড়তে যাবো কই'

ভুলে ভরা পাঠ্যবই শোধরানোর দাবি জানিয়েছে বাংলাদেশ অনলাইন অ্যাক্টিভিষ্ট ফোরাম (বোয়াফ)। শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশে তারা এ দাবি জানায়।

তারা সরকার ও শিক্ষা মন্ত্রণালয়ের উদ্দেশে প্রশ্ন রেখেছে, 'ভুলে ভরা পাঠ্যবই, সঠিক পড়তে যাবো কই'।

বোয়াফের প্রতিষ্ঠাতা কবীর চৌধুরী তন্ময় বলেন, তথ্য বিকৃতি ও বাক্য গঠনের ভুলগুলো শুধু অদক্ষতাই নয়, এটি অমার্জিত অপরাধ। যা ভবিষ্যত প্রজন্মের শিক্ষার মেরুদণ্ড ধ্বংসের ষড়যন্ত্র। এছাড়া পঞ্চম শ্রেণিতে প্রয়াত অধ্যাপক হুমায়ুন আজাদের বই কবিতাটি বাদ দেওয়ার মাধ্যেমে তা আরও স্পষ্ট ও প্রমাণিত হয়েছে।

শিক্ষামন্ত্রীর সমালোচনা করে তন্ময় বলেন, ভুল ছোট হোক আর বড় হোক, তা ভুলই। তথ্য বিকৃতির মাধ্যেমে কোমলমতি প্রজন্মের বিকৃত ভবিষ্যত গড়াও একটি ষড়যন্ত্র যা আপনি ও আপনার মন্ত্রণালয় কোনোভাবে দায় এড়াতে পারে না। শুধু ওএসডি বা লঘু শাস্তিই কাম্য নয়, জড়িত ব্যক্তিবর্গের দৃষ্টান্ত শাস্তি, ভুল সংশোধন ও সাম্প্রদায়িক মুক্তকরণ জাতির দাবি।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন বিশ্ব বাঙালি সম্মেলনের সভাপতি আবদুল খালেক, বোয়াফের প্রচার ও প্রকাশনা সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখ।

/আরএআর/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম