গার্মেন্টস শ্রমিক নেতাদের মুক্তি দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জানুয়ারি ২০১৭, ১৬:৩৮আপডেট : ১৮ জানুয়ারি ২০১৭, ১৬:৪৩

গার্মেন্টস শ্রমিক নেতাদের মুক্তির দাবিতে সমাবেশ সৌমিত্র কুমার, আহমেদ জীবন, শামীম খানসহ গ্রেফতারকৃত শ্রমিক নেতাদের নিঃশর্ত মুক্তি এবং মিথ্যা মামলা প্রত্যাহার ও ছাটাই-নির্যাতন বন্ধের দাবিতে সমাবেশ করেছে গার্মেন্টস শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (জি-স্কপ)।
বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক সমাবেশের আয়োজন করে গার্মেন্টস শ্রমিকরা।
সমাবেশে জি-স্কপ এর নেতৃবৃন্দ বলেন, পে-কমিশন ঘোষণা, দ্রব্যমূল্য ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির পরিপ্রেক্ষিতে আশুলিয়ায় গার্মেন্টস শ্রমিকরা মজুরি বৃদ্ধির দাবি জানিয়েছিল। শ্রমিকদের দাবি বিবেচনায় নিয়ে  আলোচনার  উদ্যোগ গ্রহণ না করে, শ্রমিক অসন্তোষ নিরসনের চেষ্টা না করে, শ্রমিক নেতাদের গ্রেফতার, তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনের অপব্যবহার করে মিথ্যা মামলা দায়ের করা হয়।
এছাড়া হয়রানি,ছাঁটাই,নির্যাতন করে আন্দোলন দমন ও শ্রমিকদের মজুরির দাবিকে আড়াল করার যে কৌশল নেওয়া হয়েছে তারও নিন্দা জানানো হয়।
শ্রমিক নেতারা প্রশ্ন রেখে বলেন, শিল্প বিরোধ ও মজুরির দাবি যদি ফৌজদারি অপরাধ হয়, তাহলে শ্রম আইনের দরকার কী?
শ্রমিক নেতাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে একাধিক মামলাসহ ৭-৮ টি মামলা দায়ের করে, ১৫-২০ দিন রিমাণ্ডে নেওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তারা বলেন, নির্যাতন করে ও ভয় দেখিয়ে শ্রমিকদের ক্ষুধার আগুন নিভানো যাবে না।
সৌমিত্র কুমার, আহমেদ জীবন, শামীম খানসহ গ্রেফতারকৃত শ্রমিক নেতাদের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়ে নেতৃবৃন্দ বলেন,পুলিশের হস্তক্ষেপ বন্ধ করে সামাজিক আলোচনার মাধ্যমে শিল্পবিরোধ নিষ্পত্তি করতে হবে।

সমাবেশে বক্তব্য রাখেন গার্মেন্টস শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের যুগ্ম আহ্বায়ক নাঈমুল আহসান জুয়েল, গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক কামরুল আহসান প্রমুখ।

আরএআর/ এপিএইচ/

আরও পড়ুন:  নিখোঁজ চার নেতাকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নেওয়া হয়?

সম্পর্কিত
সর্বশেষ খবর
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি