কর্মকর্তাদের ফাঁকিবাজি দেখে দুদক চেয়ারম্যানের ক্ষোভ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ ফেব্রুয়ারি ২০১৭, ১৫:৩৪আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৭, ১৫:৩৯

দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ হঠাৎ নিজের কার্যালয়ে এলেন। কিন্তু এ সময় দুদকের কর্মকর্তাদের অনেকেই স্ব স্ব আসনে ছিলেন না। এ কারণে ক্ষোভ প্রকাশ করেন দুদক চেয়ারম্যান। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে দুদকে আসেন ইকবাল মাহমুদ। ভবনটির চতুর্থ ও পঞ্চম তলায় গিয়ে বেশ কয়েকজন কর্মকর্তাকে তাদের নির্দিষ্ট আসনে না পেয়ে ক্ষুদ্ধ হয়েছেন তিনি।
কর্মকর্তাদের ফাঁকিবাজিকে সহজভাবে নেননি দুদক চেয়ারম্যান। প্রতিষ্ঠানটির মহাপরিচালক মুনীর চৌধুরীকে বিষয়টি খতিয়ে দেখার জন্য বলেছেন তিনি। দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য বাংলা ট্রিবিউনকে খবরটি নিশ্চিত করেছেন।

 আরজে/জেএইচ

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম