সাংবাদিক শিমুল হত্যাকারীদের শাস্তির দাবি ডিইউজে ও বিএফইউজে’র

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৪ ফেব্রুয়ারি ২০১৭, ২৩:৩৯আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৭, ২৩:৫৪

বিএফইউজে ও ডিইউজে সিরাজগঞ্জের শাহজাদপুরের সমকাল প্রতিনিধি আব্দুল হাকিম শিমুল নিহত হওয়ার ঘটনায় গভীর ক্ষোভ, উদ্বেগ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)। একইসঙ্গে সাংবাদিকদের ওপর পুলিশের হামলা-মামলা ও নির্যাতনের নিন্দাও জানিয়েছে সংগঠন দুইটি।
শনিবার (৪ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে বিএফইউজে সভাপতি মনজুরুল আহসান বুলবুল, মহাসচিব ওমর ফারুক এবং ডিইউজে ভারপ্রাপ্ত সভাপতি আতিকুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে একজন সাংবাদিক এভাবে হত্যার শিকার হওয়া সভ্য সমাজে কাম্য হতে পারে না।
বিবৃতিতে সাংবাদিক নেতারা বলেন, ‘বর্তমান গণতান্ত্রিক, জনবান্ধব ও সাংবাদিকবান্ধব সরকারের আমলে সাংবাদিকরা হত্যাকাণ্ডের শিকার হচ্ছে। তুচ্ছ কারণে সাংবাদিকদের ওপর অমানবিক নির্যাতন চালাচ্ছে পুলিশ। ফলে সরকারের সঙ্গে সাংবাদিকদের দূরত্ব তৈরি হচ্ছে।’
বিবৃতিতে নেতারা অবিলম্বে আব্দুল হাকিম শিমুলের হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি দাবি করে শিমুলের পরিবারকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আহ্বান জানান।
বিবৃতিতে নেতারা সব সাংবাদিক নির্যাতনে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম