রাজধানীর শ্যামপুরে (ঢাকা ম্যাচ এলাকা) রাস্তা পার হতে গিয়ে বাসচাপায় শাহীন (৩০) নামে এক মিল শ্রমিক নিহত হয়েছেন। বুধবার দুপুরে গুরুতর আহতাবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাপাতালে আনা হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
নিহত শাহীনের আত্মীয় মাহমুদ জানান, শাহীন ঢাকা ম্যাচ এলাকার একটি কাপড়ের মিলে অপারেটরের কাজ করতো। দুপুরে খাবারের বিরতিতে বের হয় শাহীন।এসময় রাস্তা পার হতে গেলে একটি চলন্ত বাস তাকে চাপা দেয়।
আহতাবস্থায় শাহীনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হলে বুধবার বেলা ২টার দিকে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
/আরজে/এআইবি/ এপিএইচ/








