হোলি আর্টিজান নিয়ে নুরুজ্জামান লাবু’র জার্নালিস্টিক অনুসন্ধান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ ফেব্রুয়ারি ২০১৭, ১৯:২১আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৭, ২০:০৩

বাংলা ট্রিবিউনের সম্পাদক জুলফিকার রাসেলের হাতে নিজের লেখা বই তুলে দিচ্ছেন নুরুজ্জামান লাবু ২০১৬ সালে রাজধানীর গুলশানে হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার ঘটনা নিয়ে অনুসন্ধানী বই লিখেছেন বাংলা ট্রিবিউনের জ্যেষ্ঠ প্রতিবেদক নুরুজ্জামান লাবু। বইটির নাম ‘হোলি আর্টিজান- একটি জার্নালিস্টিক অনুসন্ধান’। গতকাল শুক্রবার (১০ ফেব্রুয়ারি) বইটি মেলায় এসেছে। আজ শনিবার (১১ ফেব্রুয়ারি) বাংলা ট্রিবিউন কার্যালয়ে লেখক বইটি তুলে দেন বাংলা ট্রিবিউন সম্পাদক জুলফিকার রাসেলের হাতে। এসময় বাংলা ট্রিবিউনের হেড অব নিউজ হারুন উর রশীদ, অপরাধ বিষয়ক প্রতিবেদক টিমের প্রধান জামাল উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
হলি আর্টিজানে হামলা নিয়ে নুরুজ্জামান লাবুর লেখা বইয়ের প্রশংসা করেছেন বাংলা ট্রিবিউন সম্পাদক। তিনি বলেন, ‘এটি একটি ভালো উদ্যোগ। নুরুজ্জামান লাবু বাংলা ট্রিবিউনে যোগ দেওয়ার পর আমরা জঙ্গি বিষয়ে অনেক ভালো প্রতিবেদন প্রকাশ করতে পেরেছি। তার কর্মস্পৃহা ও পরিশ্রমের কারণেই এটা সম্ভব হয়েছে। তার মতো একজন প্রতিবেদক পেয়ে আমি গর্বিত। হোলি আর্টিজান বেকারিতে হামলা নিয়ে তার লেখা তথ্যবহুল প্রতিবেদন পাঠকের তৃষ্ণা মিটিয়েছে। ওই ঘটনা নিয়ে প্রকাশিত বইটি আরও অনেক তথ্য জানতে পাঠককে সহায়তা করবে। আমি বইটির সাফল্য কামনা করছি।’
‘হোলি আর্টিজান: একটি জার্নালিস্টিক অনুসন্ধান’ বইটি প্রসঙ্গে নুরুজ্জামান লাবু বলেন, ‘হোলি আর্টিজান বেকারিতে হামলার ঘটনা পেশাগত দায়িত্ব থেকেই অনুসন্ধান করতে হয়েছে আমাকে। পরে ওই রাতে অভিযানে অংশ নেওয়া পুলিশ কর্মকর্তা, ভেতরে জিম্মি হওয়া মানুষগুলো আর সেইসঙ্গে আমার নিজের অভিজ্ঞতাগুলো মানুষকে জানানোর তাগিদ থেকেই একটি বই বের করার সিদ্ধান্ত নিয়ে কাজ শুরু করি। আমি চেষ্টা করেছি হোলি আর্টিজানের ঘটনাকে এই বইতে তুলে ধরার। পাঠকরা এই বইতে এমন অনেক তথ্যই পাবেন যা তাদের জানা নেই। আশা করছি, পাঠকরা বইটি পছন্দ করবেন।’
নুরুজ্জামান লাবু ও তার বইয়ের প্রচ্ছদ লাবু জানান, ‘হোলি আর্টিজান- একটি জার্নালিস্টিক অনুসন্ধান’ বইটি প্রকাশ করেছে অন্বেষা প্রকাশন। বইটির প্রচ্ছদ করেছেন সোহেল আশরাফ খান। বইমেলার ১২ নম্বর প্যাভিলিয়নে পাওয়া যাচ্ছে বইটি। ২৫৬ পৃষ্ঠার বইটির মূল্য ৪০০ টাকা (২৫% কমিশনে ৩০০)।
নুরুজ্জামান লাবু জানান, হোলি আর্টিজান বেকারিতে হামলার প্রত্যক্ষদর্শীদের অভিজ্ঞতা রয়েছে তার বইয়ে। ওই হামলার ফার্স্ট রেসপন্ডার পুলিশ সদস্যসহ আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে নেতৃত্ব দেওয়া কর্মকর্তাদের অভিজ্ঞতার পাশাপাশি অভিযানের কৌশলের বর্ণনাও রয়েছে এই বইতে। পাশাপাশি রয়েছে ওইদিন হোলি আর্টিজানে জিম্মি অতিথি ও হোটেলকর্মীদের অভিজ্ঞতার কথা। ওই হামলায় আলোচিত দুই ব্যক্তি হাসনাত ও তাহমিদের অনেক অজানা কথাও রয়েছে এই বইয়ে। বিশেষ আকর্ষণ হিসেবে বইটিতে রয়েছে র্যা বের মহাপরিচালক, ডিএমপি কমিশনার ও কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধানের সাক্ষাৎকার ও হোলি আর্টিজান নিয়ে তাদের অভিজ্ঞতার বর্ণনা।

আরও পড়ুন-

বাংলা ট্রিবিউনকে বিশ্বব্যাংক: পদ্মাসেতু নিয়ে আমাদের পর্যবেক্ষণ আগেই জানিয়েছি

পদ্মা সেতুতে বিশ্ব ব্যাংকের আনা দুর্নীতির অভিযোগ কানাডার আদালতে খারিজ

/এআরআর/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাশিয়ার সরকারের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ভিসাসহ পাসপোর্ট হস্তান্তর  
রাশিয়ার সরকারের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ভিসাসহ পাসপোর্ট হস্তান্তর  
‘ঢাকায় যদি ফুটপাতে একটা দোকান থাকে, মিজানেরটাও থাকতে হইবো’
‘ঢাকায় যদি ফুটপাতে একটা দোকান থাকে, মিজানেরটাও থাকতে হইবো’
বিএনপি মিডিয়া সেলের একজনকে দায়িত্ব থেকে অব্যাহতি
বিএনপি মিডিয়া সেলের একজনকে দায়িত্ব থেকে অব্যাহতি
এক খবরেই ডিবি গিয়ে ঘিরে ফেললো বাড়ি, পরে জানলো ভুয়া তথ্য
এক খবরেই ডিবি গিয়ে ঘিরে ফেললো বাড়ি, পরে জানলো ভুয়া তথ্য
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
অসময়ে তরমুজ চাষে সাফল্যে মৃত্যুঞ্জয়ের মুখে হাসি
অসময়ে তরমুজ চাষে সাফল্যে মৃত্যুঞ্জয়ের মুখে হাসি