ইসি নিয়োগের বৈধতা নিয়ে রিটের আদেশ আজ

বাংলা ট্রিবউন রিপোর্ট
১৩ ফেব্রুয়ারি ২০১৭, ১৪:০৪আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৭, ১৪:০৪

ইসি নিয়োগের বৈধতা নিয়ে রিটের আদেশ আজ সদ্য নিয়োগপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনারসহ নির্বাচন কমিশনের সদস্যদের নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিটের বিষয়ে আদেশ আজ সোমবার দুপুরে। এর আগে সোমবার (১৩ ফেব্রুয়ারি) সকালে বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনানি গ্রহণ করেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ। তিনি সাংবাদিকদের বলেন, ‘রিট আবেদনে শুনানি শেষে আজ মধ্যাহ্নবিরতির পর আদেশের জন্য সময় ধার্য করেছেন আদালত।’

এর আগে রবিবার (১২ ফেব্রুয়ারি) রিট আবেদনটি করা হয়। এতে বলা হয়েছে, ১৯৭৪ সালের আইনের ৫(১) ধারা অনুযায়ী কোনও অবসরপ্রাপ্ত ব্যক্তিকে পুনরায় নিয়োগ দেওয়া যাবে না। সুতরাং আইন লঙ্ঘন করেই এই নিয়োগ দেওয়া হয়েছে।

/ইউআই/জেএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম