দুদকের ফাঁদে পড়ে ডিএসসিসি কর কর্মকর্তা গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ ফেব্রুয়ারি ২০১৭, ২১:১৯আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৭, ২১:২০

দুদক দুর্নীতি দমন কমিশনের (দুদক) ফাঁদে ধরা পড়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের উপ কর কর্মকর্তা তোফাজ্জেল হোসেন জমাদ্দার। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর সার্কুলার রোড (ভূতের গলি) থেকে তাকে গ্রেফতার করেন দুদক কর্মকর্তারা। দুদকের জনসংযোগ কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি  জানান, মোস্তফা মোহাম্মদ আলী নামে এক ব্যক্তির কাছ থেকে বিশ হাজার টাকা ঘুষ নেওয়ার সময় দুদকের ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক  নাসিম আনোয়ারের  নেতৃত্বে  একটি বিশেষ টিম  তাকে হাতে-নাতে গ্রেফতার করে।
দুদক সূত্রে জানা গেছে,মোস্তফা মোহাম্মদ আলীর মালিকানাধীন বাড়ির অতিরিক্ত কর নির্ধারণ করে ডিএসসিসি’র কর বিভাগ। এরপর কর কমিয়ে দেওয়ার শর্তে উপ কর কর্মকর্তা তোফাজ্জেল হোসেন জমাদ্দার তার কাছে পঞ্চাশ হাজার টাকা ঘুষ দাবি করেন। মোহাম্মদ আলী ঘুষ চাওয়ার বিষয়টি দুদককে জানান। দুদক অভিযোগ আমলে নিয়ে বিশেষ টিম গঠন করে। বৃহস্পতিবার অভিযোগকারী মোস্তফা মোহাম্মদ আলীর বাড়ির চারপাশে অবস্থান নেন দুদক কর্মকর্তারা। বিকেল পাঁচটায় ওই বাড়ির সামনে থেকে ঘুষ গ্রহণকালে তোফাজ্জল হোসেন জমাদ্দারকে হাতেনাতে গ্রেফতার করা হয়। এসময় তার দেহ তল্লাশি করে আরও এক লাখ দুই হাজার টাকা জব্দ করেন দুদক কর্মকর্তারা।
দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এর সহকারী পরিচালক মো.  আব্দুল ওয়াদুদ আলম বাদী হয়ে এ বিষয়ে কলাবাগান থানায় একটি মামলা দায়ের করেছেন।

/আরজে/এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম