পুলিশ হেফাজতে নির্যাতন: পটুয়াখালীর এএসপি ও ওসিকে তলব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ ফেব্রুয়ারি ২০১৭, ১৬:২৩আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৭, ১৬:২৬

হাইকোর্ট পটুয়াখালীর বাউফলে পুলিশ হেফাজতে নির্যাতনের একটি ঘটনায় সেখানকার এএসপি সাইফুল ইসলাম ও ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তলব করেছেন হাইকোর্ট। আগামী ২৭ ফেব্রুয়ারি সশরীরে হাজির হয়ে ঘটনার ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান বাদী পক্ষের আইনজীবী ফারুক হোসাইন। বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহম্মদ উল্লাহর বেঞ্চ এ নির্দেশ দেন।
একই সঙ্গে কেন এই নির্যাতন বেআইনি ঘোষণা করা হবে না, কেন তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা এবং ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে না, তা জানতে চেয়ে রুলও জারি করেছেন আদালত। এবিষয়ে যথাযথ তদন্ত করে পুলিশ মহাপরিদর্শককে প্রতিবেদন দাখিলেরও নির্দেশ দেওয়া হয়।
নির্যাতনের শিকার হাফিজুর রহমান বিজয়ের মা জ্যোৎসা বেগমের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ নির্দেশ দিয়েছেন।
বিজয়ের মা জোসনা বেগমের অভিযোগ, গত ১৩ ফেব্রুয়ারি সন্ধ্যার দিকে একটি মামলায় বিজয়কে এসআই ফেরদৌস গ্রেফতার করে থানায় নিয়ে যান। ওই দিন রাত ১২টার পর তাকে থানা হাজত থেকে বের করে ওসির রুমে এনে শারীরিক নির্যাতন করেন। রাত দেড়টা পর্যন্ত কয়েক দফা তার ছেলের ওপর নির্যাতন চালানো হয়।
বাদী পক্ষের আইনজীবী সাংবাদিকদের বলেন, ‘এএসপি ও ওসিকে সশরীরে আদালতে হাজির হয়ে ঘটনার বিবরণ  জানাতে নির্দেশ দেওয়ার পাশপাশি রুল জারি করেছেন।’

/এমটি/ইউআই  /এপিএইচ/
আরও পড়ুন: 

৩৫তম বিসিএসে মুক্তিযোদ্ধা কোটা পূরণ না হলে সুযোগ পাবেন সাধারণরা

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম