শফিক রেহমানকে লন্ডনে যেতে বাধা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ ফেব্রুয়ারি ২০১৭, ১১:২৭আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৭, ১১:৩৭

শফিক রেহমান লন্ডনে যাওয়ার চেষ্টা করে বাধার মুখে পড়েছেন সাংবাদিক শফিক রেহমান। তাকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সকালে বিমানবন্দর থেকে বিএনপিপন্থী এই বুদ্ধিজীবীকে ফিরিয়ে দেওয়া হয়। দেশত্যাগের ক্লিয়ারেন্স না থাকায় তাকে আটকানো হয়েছে বলে বিএনপি সূত্রে জানা গেছে।

বিমানবন্দরের একটি সূত্র জানিয়েছে, ইমিগ্রেশন পুলিশ শফিক রেহমানকে দেশত্যাগের সময় বাধা দেয়। তার বিমানবন্দর থেকে একটি ফ্লাইটে লন্ডন যাওয়ার কথা ছিল। তবে কী কারণে তাকে ফেরানো হয়েছে, প্রাথমিকভাবে তা জানা সম্ভব হয়নি।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া কর্মকর্তা শায়রুল কবির খান বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে শফিক রেহমানের লন্ডন যাওয়ার কথা ছিল। তিনি বোর্ডিং পাস সংগ্রহ করেছিলেন। কিন্তু ইমিগ্রেশন পুলিশ তাকে যেতে দেয়নি। তিনি এখন বাসায় চলে গেছেন।’

শায়রুল আরও জানান, ইমিগ্রেশন পুলিশ শফিক রেহমানকে জানিয়েছে, শফিক রেহমানের দেশ ত্যাগের বিষয়ে পুলিশের কাছে কোনও ক্লিয়ারেন্স নেই। শফিক রেহমানের পাসপোর্ট এতোদিন আদালতে জমা ছিল। বুধবার তিনি পাসপোর্ট ফেরত পান। বোর্ডিং পাস হয়ে যাওয়ার পর তার লাগেজও বিমানে উঠে গিয়েছিল। এরপর ইমিগ্রেশন অফিসার তাকে যেতে দেননি। 

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যার ষড়যন্ত্র মামলায় গত বছরের ১৬ এপ্রিল রাজধানীর ইস্কাটনের বাসা থেকে শফিক রেহমানকে গ্রেফতার করে গোয়েন্দা শাখার (ডিবি)পুলিশ। পরে তিনি  একই বছরের ৬ সেপ্টেম্বর জামিনে মুক্তি পান।

/জেইউ/সিএ/এসটিএস/এআর/এফএস/

আরও পড়ুন- 


এমপি লিটন হত্যাকাণ্ডে ব্যবহৃত পিস্তল ডা. কাদেরের বাড়ি থেকে উদ্ধার

সম্পর্কিত
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম