রাজধানীতে নারীসহ তিন জনের মৃতদেহ উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ ফেব্রুয়ারি ২০১৭, ০০:০৬আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৭, ০০:০৭

লাশ উদ্ধার রাজধানীর পৃথক স্থান থেকে এক নারীসহ তিন জনের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ ফেব্রুয়ারি) পল্লবী, বাড্ডা ও মিরপুর এলাকা থেকে মৃতদেহগুলো উদ্ধার করা হয় বলে বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন সংশ্লিষ্ট থানাগুলোর কর্মকর্তারা।
নিহতরা হলেন— পূর্ব বাড্ডার নামাপাড়া বাসিন্দা মো. আমজাদ হোসেন, মিরপুর প্রিয়াংকা হাউজিংয়ের শাহ আলী গার্ডেনের বাসিন্দা মো. হোসেন ও পল্লবী ১১ নম্বর সেকশন ৩ নম্বর লেনের বাসিন্দা ইসরাত জাহান বন্যা (২৮)।
বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) হারুন অর রশিদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘পূর্ব বাড্ডার নামাপাড়ায় ভাড়া বাড়িতে থাকতেন আমজাদ হোসেন। খবর পেয়ে আজ (শনিবার) তার বাসার সিলিং ফ্যানের সঙ্গে রশি দিয়ে ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করেছি।’
মিরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) জাকির হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় মিরপুর প্রিয়াংকা হাউজিংয়ের শাহ আলী গার্ডেনের একটি বাসা থেকে মো. হোসেন নামে একজনের লাশ উদ্ধার করা হয়েছে। তার গ্রামের বাড়ি পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায়।’
অন্যদিকে, পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) মঞ্জুরুল ইসলাম বলেন, ‘দুপুর ১টায় পল্লবী ১১ নম্বর সেকশনের ৩ নম্বর লেনের একটি বাড়ি থেকে ইসরাত জাহান বন্যার লাশ উদ্ধার করা হয়েছে। তার গ্রামের বাড়ি মুন্সিগঞ্জে জেলার শ্রী নগর থানা এলাকায়।’
পুলিশ সূত্রে জানা গেছে, লাশ তিনটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে রাখা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানাগুলোয় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

/এআইবি/এমডিপি/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম