সাংবাদিক দেখলেই তেড়ে আসছে পরিবহন শ্রমিকরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ ফেব্রুয়ারি ২০১৭, ২২:৫৯আপডেট : ০১ মার্চ ২০১৭, ০২:৩৫

পরিবহন ধর্মঘটকে ঘিরে রাজধানীর গাবতলীতে পুলিশের সঙ্গে পরিবহন শ্রমিকদের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলি চলছে। এসময় শ্রমিকদের তাণ্ডব থেকে সংবাদকর্মীরাও রেহাই পাননি। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) শ্রমিকরা বাস চলাচলে বাধা ও ভাঙচুর করলে এ ঘটনার সূত্রপাত হয়।

রাতে পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষের পর গাবতলীর দৃশ্য এর আগে, রাত ৯টার দিকে গাবতলী বাস টার্মিনালের পাশের একটি পুলিশ বক্সকে ঘিরে বিক্ষোভ শুরু করে পরিবহন শ্রমিকরা। কিছুক্ষণ পর সেটিতে আগুন ধরিয়ে দেয় তারা। তখন সাংবাদিক দেখলেই তেড়ে যান তারা। ফলে সংবাদ সংগ্রহে ব্যাপক বাধার সম্মুখীন হয়েছেন সংবাদকর্মীরা।

সংঘর্ষের পর রাস্তায় পুলিশের জলকামান প্রত্যক্ষদর্শীরা জানান, সড়কের ওপর টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করেছে শ্রমিকরা। একপর্যায়ে শ্রমিকরা গাড়ি ভাঙচুর শুরু করলে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় পুলিশের একটি র্যা কার ভ্যানে আগুন দেয় বিক্ষুব্ধ শ্রমিকরা। তখন পুলিশের সঙ্গে তাদের দফায় দফায় সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যবহার করা হচ্ছে টিয়ারগ্যাস, পুলিশের সাঁজোয়া যান ও জলকামান।

ছবি: নাসিরুল ইসলাম 

/এআরআর/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম