পরিবহন শ্রমিকদের সঙ্গে সংঘর্ষে ৪ পুলিশ আহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ ফেব্রুয়ারি ২০১৭, ২৩:৪৫আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৭, ২৩:৫১

ধর্মঘটকে ঘিরে রাজধানীর গাবতলীতে পুলিশের সঙ্গে পরিবহন শ্রমিকদের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এসময় শ্রমিকদের সঙ্গে সংঘর্ষে ৪ পুলিশ আহত হয়েছেন। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) শ্রমিকরা বাস চলাচলে বাধা ও ভাঙচুর শুরু করলে এ সংঘর্ষ হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে র‌্যাব আহতদের মধ্যে ট্রাফিক পুলিশ কনস্টেবল লুৎফরের মাথা ফেটে গেছে। আহত অপর পুলিশদের নাম জানা যায়নি।

এর আগে, রাত ৯টার দিকে গাবতলী বাস টার্মিনালের পাশের একটি পুলিশ বক্সকে ঘিরে বিক্ষোভ শুরু করে পরিবহন শ্রমিকরা। কিছুক্ষণ পর সেটিতে আগুন ধরিয়ে দেয় তারা। তখন সাংবাদিক দেখলেই তেড়ে যান তারা। ফলে সংবাদ সংগ্রহে ব্যাপক বাধার সম্মুখীন হয়েছেন সংবাদকর্মীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, সড়কের ওপর টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করেছে শ্রমিকরা। একপর্যায়ে শ্রমিকরা গাড়ি ভাঙচুর শুরু করলে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় পুলিশের একটি র্যা কার ভ্যানে আগুন দেয় বিক্ষুব্ধ শ্রমিকরা। তখন পুলিশের সঙ্গে তাদের দফায় দফায় সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যবহার করা হচ্ছে টিয়ারগ্যাস, পুলিশের সাঁজোয়া যান ও জলকামান।

/এআরআর/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক